super admin
১৯ জানুয়ারী ২০২৬, ৫:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রশাসনিক ভবনে তালা দিয়ে মহাসড়ক অবরোধ শাবি শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এরপর সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেন তারা।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে তালা দেয় শিক্ষার্থীরা। পরে তারা সড়ক অবরোধ করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনের আগে সবধরনের নির্বাচন বন্ধ করতে রোববার (১৮ জানুয়ারি) শাকসু নির্বাচন বন্ধ করতে হাইকোর্টে রিট দায়ের করেন স্বতন্ত্র প্রার্থী মমিনুর রশিদ শুভ। এতে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়। এরপর থেকেই ২০ জানুয়ারি শাকসু নির্বাচন আয়োজনের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। অন্যদিকে নির্বাচন কমিশন সদস্যদের মধ্যে শিক্ষকদের একাংশ নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

এদিকে সোমবার সকালে চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এতে সোমবার সকাল থেকেই প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা শিক্ষার্থীরা বেলা সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। পরে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেন।

এসময় শিক্ষার্থীরা ‘সাস্টিয়ান সাস্টিয়ান, এক হও এক হও, রিট করে শাকসু, বন্ধ করা যাবে না, সাস্টিয়ানদের অধিকার হরণ করা যাবে না’ ইত্যাদি স্লোগান দেন। শাকসু নির্বাচনের পক্ষে যতক্ষণ সিদ্ধান্ত আসবে না ততক্ষণ সড়ক অবরোধ ও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

এ বিষয়ে স্বতন্ত্র জিএস প্রার্থী মো. ফয়সাল হোসেন বলেন, ‘যদি দলীয় প্রভাবে শাকসু নির্বাচনের বিরুদ্ধে রায় আসে তাইলে ছাত্রসমাজ তা মেনে নিবে না। প্রশাসন যদি কোন হঠকারী সিদ্ধান্ত নেয় তাহলে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’

ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী মো. মুস্তাকিম বিল্লাহ বলেন, ‘যথাসময়ে শাকসু নির্বাচন দিতে হবে। হাইকোর্টে যে রায় দিয়েছে আমরা তা প্রত্যাখ্যান করছি।’

শিবির সমর্থিত ভিপি পদপ্রার্থী দেলওয়ার হাসান শিশির বলেন, ‘শাকসু নির্বাচন স্থগিত খুবই লজ্জাজনক একটি ঘটনা। যেসব শিক্ষকরা নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করেছে সেটাও লজ্জাজনক। আমরা অবিলম্বে শাকসু নির্বাচন চাই। এর বাইরে শিক্ষার্থীরা কোন সিদ্ধান্ত মেনে নিবে না।’

দীর্ঘ ২৮ বছর পর মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৯টা থেকে এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dailyjanaokantha.com/education/1733/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলার আটক  

টাকার বিনিময়ে বদলি বাণিজ্যের অভিযোগ খাদ্য অধিদপ্তরে: কুষ্টিয়া ফেলে সিরাজগঞ্জে যোগদানের নেপথ্যে কী?

হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে যোগ দিলেন নন্দীগ্রামের কৃতি সন্তান ফারুক আহমেদ

পেশাজীবীদের নিরাপত্তায় ন্যায্য পে-স্কেল, শক্তিশালী অর্থনীতি ও বীমা কাঠামো গড়ে তোলার আহ্বান পেশাজীবী নেতৃবৃন্দের

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

তৃণমূল থেকে কেন্দ্রে: ১৭ বছরের জেল-জুলুম পেরিয়ে লালবাগের কৃতি সন্তান আলমগীর কবির সেলিমের রাজনৈতিক পথচলা

ঢাকা রেশনিং এর প্রধান নিয়ন্ত্রকের রুমে অভিযোগকারীকে পিটিয়ে রক্তাক্ত জখম

বদলির আদেশের পর ব্যাকডেটে ডিলার নিয়োগ! ঢাকা রেশনিংয়ের সাবেক প্রধান নিয়ন্ত্রক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ

১০

কুমিল্লায় ৫ মাসে এইডসে ৭ মৃত্যু, ঝুঁকিতে সমকামী ও যৌনকর্মীরা

১১

রাষ্ট্রের জন্য নির্ঘুম জীবন: দায়িত্বের বেড়াজালে হারিয়ে যাচ্ছে সাংবাদিক ও পুলিশ সদস্যদের স্বপ্ন

১২

জাকির ওরফে ‘হোয়াইট জাকির’ কর্তৃক সাংবাদিককে প্রাণনাশের হুমকি, পল্টন থানায় জিডি

১৩

ঢাকা রেশনিং দপ্তরের ওএমএস খাতের চাল-আটা কালোবাজারির উদ্দেশ্যে মজুত, ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ

১৪

নিয়ম নীতি তোয়াক্কা না করে কক্সবাজারে ওএমএসের চাল-আটা কালোবাজারে, নেপথ্যে ডিলার ও কর্মকর্তার সিন্ডিকেট!

১৫

চাঁদপুরে প্রবাসী পরিবার প্রতারণার শিকার দালাল চক্রের বিরুদ্ধে অভিযোগ

১৬

শাপলা চত্বরের ইতিহাস পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির দাবি ছাত্র জমিয়তের –

১৭

তিস্তা ব্রহ্মপুত্র ধরলার পানি বৃদ্ধি

১৮

মানবপাচার ও অপহরণ চক্রের- ৩ সদস্য গ্রেপ্তার

১৯

বালু নদীর উপর কেওঢালা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন

২০