super admin
২৮ জুলাই ২০২৬, ৯:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

স্টাফ রিপোর্টারঃ ‎মুন্সিগঞ্জ পৌরসভার মানিকপুর বাজারে ওএমএস চাল ও আটা বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ডিলার মোঃ রুহুল কুদ্দুসের বিরুদ্ধে নির্ধারিত সময়ে দোকান না খোলা, কম ওজনে পণ্য বিতরণ ও গ্রাহকদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।

‎অভিযোগের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ৯টায় ঢাকা থেকে গিশে একটি অনুসন্ধানী টিম মানিকপুর বাজারে অভিযান চালায়। এসময় ডিলারের দোকানে ৩০ বস্তা চাল ও ১০ বস্তা আটা মজুদ অবস্থায় পাওয়া যায়।

‎স্থানীয়রা জানান, ডিলার রুহুল কুদ্দুস প্রতিদিন বারোটার সময় দোকান বন্ধ করে দেন। সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও ভোক্তাদের ৩ কেজি, ৪ কেজি করে চাল-আটা দেওয়া হয়। পণ্য চাইতে গেলে তাদের সাথে দুর্ব্যবহার করা হয়।

‎অভিযানের সময় উপস্থিত তদারককারী কর্মকর্তা আসমা বেগম কোনো সদুত্তর দিতে পারেননি। বিষয়টি উপজেলা খাদ্য কর্মকর্তার মুঠো ফোনে কল দিলে তার স্ত্রী কল রিসিভ করে অশোভন আচরণ করেন। পরে জেলা খাদ্য কর্মকর্তাকে অবগত করলে তিনি একজন জেলা তদারককারী কর্মকর্তা ঘটনাস্থলে পাঠান। তার উপস্থিতিতে একটি অটোবাইকে করে ১০ বস্তা আটা দোকানে নেন। এ অবস্থায় ডিলার ও আটা বহনকারী অটো চালকের কথায় গরমিল পাওয়া যায়। দোকানে আটার মেমো পাওয়া গেলেও ভ্যান চালকের নিকট আরো একটি আটার মেমো পাওয়া যায় যাতে কোনো দিন তারিখ উল্লেখ নেই। এ আটা সম্পর্কে জানতে চাইলেও ডিলার ও উপস্থিত তদারককারী কর্মকর্তা কোনো সদুত্তর দিতে পারেনি।
‎এ ব্যাপারে মেসার্স মুন্সীগন্জ ফ্লাওয়ার মিলস কর্তৃপক্ষ জানান, মাল একদিন আগে দেওয়া হয়েছে। এ কালোবাজারিতে মিলারও জড়িত বলে ধারনা করা হয়।

‎অভিযোগ রয়েছে, জেলা তদারককারী কর্মকর্তার অসহযোগিতার সুযোগে ডিলার রুহুল কুদ্দুস তার পালিত লোকজন নিয়ে ঢাকা থেকে যাওয়া অনুসন্ধানী টিমের উপর মব সৃষ্টির চেষ্টা করেন। কোনোমতে পরিস্থিতি সামাল দিয়ে অনুসন্ধানী টিম ঢাকায় ফিরে আসে।

‎এ বিষয়ে খাদ্য অধিদপ্তরের উর্ধতন কর্মকর্তাদের অবগত করা হয়েছে। তারা দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

‎স্থানীয়রা দ্রুত এই অনিয়মের সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dailyjanaokantha.com/crime-and-the-court/2008/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলার আটক  

টাকার বিনিময়ে বদলি বাণিজ্যের অভিযোগ খাদ্য অধিদপ্তরে: কুষ্টিয়া ফেলে সিরাজগঞ্জে যোগদানের নেপথ্যে কী?

হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে যোগ দিলেন নন্দীগ্রামের কৃতি সন্তান ফারুক আহমেদ

পেশাজীবীদের নিরাপত্তায় ন্যায্য পে-স্কেল, শক্তিশালী অর্থনীতি ও বীমা কাঠামো গড়ে তোলার আহ্বান পেশাজীবী নেতৃবৃন্দের

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

তৃণমূল থেকে কেন্দ্রে: ১৭ বছরের জেল-জুলুম পেরিয়ে লালবাগের কৃতি সন্তান আলমগীর কবির সেলিমের রাজনৈতিক পথচলা

ঢাকা রেশনিং এর প্রধান নিয়ন্ত্রকের রুমে অভিযোগকারীকে পিটিয়ে রক্তাক্ত জখম

বদলির আদেশের পর ব্যাকডেটে ডিলার নিয়োগ! ঢাকা রেশনিংয়ের সাবেক প্রধান নিয়ন্ত্রক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ

১০

কুমিল্লায় ৫ মাসে এইডসে ৭ মৃত্যু, ঝুঁকিতে সমকামী ও যৌনকর্মীরা

১১

রাষ্ট্রের জন্য নির্ঘুম জীবন: দায়িত্বের বেড়াজালে হারিয়ে যাচ্ছে সাংবাদিক ও পুলিশ সদস্যদের স্বপ্ন

১২

জাকির ওরফে ‘হোয়াইট জাকির’ কর্তৃক সাংবাদিককে প্রাণনাশের হুমকি, পল্টন থানায় জিডি

১৩

ঢাকা রেশনিং দপ্তরের ওএমএস খাতের চাল-আটা কালোবাজারির উদ্দেশ্যে মজুত, ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ

১৪

নিয়ম নীতি তোয়াক্কা না করে কক্সবাজারে ওএমএসের চাল-আটা কালোবাজারে, নেপথ্যে ডিলার ও কর্মকর্তার সিন্ডিকেট!

১৫

চাঁদপুরে প্রবাসী পরিবার প্রতারণার শিকার দালাল চক্রের বিরুদ্ধে অভিযোগ

১৬

শাপলা চত্বরের ইতিহাস পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির দাবি ছাত্র জমিয়তের –

১৭

তিস্তা ব্রহ্মপুত্র ধরলার পানি বৃদ্ধি

১৮

মানবপাচার ও অপহরণ চক্রের- ৩ সদস্য গ্রেপ্তার

১৯

বালু নদীর উপর কেওঢালা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন

২০