super admin
২৪ জুন ২০২৬, ৮:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক অপসংস্কৃতি, অপপ্রচার ও গুপ্ত রাজনীতির বিরুদ্ধে সারা দেশে ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল। আজ ২৪ জুন ২০২৬ (বুধবার) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় কর্মসূচির আওতায় রাজশাহী জেলা যুবদলের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।এদিন জেলা যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।এদিন জেলা যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি রফিক আহমেদ ডলার, সহ-সভাপতি মাহমুদিস সালেহীন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব এবং সহ-সাধারণ সম্পাদক আলমগীর কবির সেলিম।এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট কামরুজ্জামান নান্নুসহ রাজশাহী জেলা ও বিভিন্ন থানা কমিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।সমাবেশে বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অপসংস্কৃতি, অপপ্রচার ও গুপ্ত রাজনীতি রুখে দিতে যুবদল রাজপথে সর্বদা প্রস্তুত। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী বিভাগজুড়ে এই আন্দোলন আরও বেগবান করা হবে বলে নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dailyjanaokantha.com/country-news/1986/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]