super admin
২৩ জুলাই ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলার আটক  

নিজস্ব প্রতিনিধি : পাবনা পৌর এলাকায় খোলা বাজারে বিক্রয়ের (ওএমএস) চাল ও আটা সাধারণ মানুষের কাছে বিক্রি না করে কালোবাজারি ও অবৈধভাবে মজুদের অভিযোগে এক নারী ডিলারের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়েছে।
‎২২ জুলাই ২০২৬ নূরপুর খাদ্য গুদামের সহকারী উপ-খাদ্য পরিদর্শক মোঃ জাকির হোসেন বাদী হয়ে পাবনা সদর থানায় এজাহারটি জমা দেন।
‎অভিযুক্ত মোছাঃ ছালমা বেগম (৪০) পাবনা সদরের পৈলানপুর ছফেদার বাগান এলাকার মৃত মিলন হোসেনের স্ত্রী। তিনি পৌরসভার ১১নং ওয়ার্ডে ‘মেসার্স মিলন স্টোর’ নামে দোকানে ওএমএস ডিলার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

‎এজাহারে বলা হয়, ২১ জুলাই ডিলার ছালমা বেগম ১০০০ কেজি চাল ও  ১০ কেজি খোলা বস্তা আটা সর্বমোট ১০০০ কেজি উত্তোলন করেন। কিন্তু পরদিন তা সাধারণ মানুষের কাছে বিক্রি না করে দোকানে মজুদ রাখেন। খবর পেয়ে খাদ্য বিভাগের কর্মকর্তারা অভিযান চালিয়ে ৯০০ কেজি চাল ও ৮৫০ কেজি আটা উদ্ধার করেন। এসময় অভিযুক্ত সালমা বেগমকে আটক করা হয়।
‎এ ঘটনায় সরকারি খাদ্য সামগ্রী কালোবাজারির অপরাধে মামলা হয়েছে। মামলা নং ৪৫, ২৩/০৭/২৬।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dailyjanaokantha.com/crime-and-the-court/1998/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]