অনলাইন ডেস্ক:চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে দলীয় প্রার্থী পরিবর্তন করে চুড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামণ্ডলীর সদস্য গোলাম আকবর খোন্দকারকে। এর আগে প্রাথমিকভাবে এ আসনে মনোনন দেওয়া হয়েছিলকেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (বর্তমানে পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন গোলাম আকবর খন্দকার।
তিনি বলেন, বিকেলেই দলীয় মনোনয়ন হাতে পেয়েছি। দলের প্রতি আমি কৃতজ্ঞ এবং এ মনোনয়নে খুবই আনন্দিত।
গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয় থেকে চূড়ান্ত মনোনয়নের চিঠি সংগ্রহ করেছেন তিনি।
মন্তব্য করুন