স্টাফ রিপোর্টারঃশিবগঞ্জ উপজেলা বগুড়া কল্যাণ সমিতি ঢাকার উদ্যোগে সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর ও জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আজ শুক্রবার বাদ জুম্মা সংগঠনের সভাপতি ড. কাজী মোঃ ইমদাদুল হক ও সাধারণ সম্পাদক মোঃ হাসেমুজ্জামান এর নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এতে অংশ নেন, শিবগঞ্জ উপজেলা বগুড়া কল্যাণ সমিতি ঢাকার প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডাঃ এ জেড মাইদুল, সহসভাপতি এয়ার কমোডর আব্দুর রউফ, সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ মশিহুর রহমান, প্রচার ও গণসংযোগ সম্পাদক সম্পাদক মোহাম্মদ আব্দুল আলিম, দপ্তর মোহাম্মদ সম্পাদক আবু বকর সিদ্দিক , ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, তৌহিদুর রহমান তৌহিদ, তাহাজ্জদ হোসেন বাবু, মাহবুবার রহমান মাসুদুর রহমান, নুরে আলম সুমন, আশরাফুল ইসলাম, জাহেদুর রহমান, ইঞ্জিনিয়ার আবু তাহের, সাংবাদিক আবু বকর সিদ্দিক, মশিউর রহমান আপেল ও সাজ্জাদুর রহমান সোহাগ প্রমুখ
মন্তব্য করুন