১৭ ডিসেম্বর ২০২৫, ৭:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এবার গুলশান থানার মামলায় গ্রেপ্তার মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়া

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল করার অভিযোগে গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় মেজর সাদিকুল হকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। গ্রেপ্তার দেখানোর পর কাঠগড়ায় সুমাইয়া জাফরিন কান্নায় ভেঙে পড়েন। তবে তিনি কোনো বক্তব্য দেননি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন জানান, গুলশান থানার ডিবির পরিদর্শক মো. মোজাম্মেল হক মামুন আদালতে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

এর আগে, গত ৬ আগস্ট রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা-সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ‘গোপন বৈঠকের’ সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সুমাইয়া জাফরিনকে হেফাজতে নেয়। পরদিন আদালত তার রিমান্ড মঞ্জুর করেন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার স্বামী মেজর সাদিকুল হকও বর্তমানে সেনা হেফাজতে রয়েছেন।

গ্রেপ্তার দেখানোর আবেদনে বলা হয়, মামলায় গ্রেপ্তার অন্য আসামিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য, জবানবন্দি ও স্থানীয় তদন্তে জানা গেছে সুমাইয়া তাহমিদ জাফরিন (২৬) ওই মিছিলে অংশ নেন এবং নিষিদ্ধঘোষিত সংগঠনের অর্থ জোগানদাতা, পরামর্শদাতা ও নির্দেশদাতা হিসেবে সক্রিয় ছিলেন। প্রাথমিক তদন্তে তাকে সংগঠনটির সক্রিয় সদস্য হিসেবে পাওয়া গেছে।

মামলার অভিযোগে বলা হয়, গত ২২ এপ্রিল সকাল ৭টার দিকে গুলশান-১ এর জব্বার টাওয়ারের পাশে সড়কে ছাত্রলীগের ব্যানারে অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জন মিছিল করেন। এ সময় দেশবিরোধী স্লোগান দেওয়া হয়। ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হলেও বাকিরা পালিয়ে যান। ওই ঘটনায় ওই দিনই পুলিশ বাদী হয়ে গুলশান থানায় মামলা করে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dailyjanaokantha.com/national/1278/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

২

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলার আটক  

৩

টাকার বিনিময়ে বদলি বাণিজ্যের অভিযোগ খাদ্য অধিদপ্তরে: কুষ্টিয়া ফেলে সিরাজগঞ্জে যোগদানের নেপথ্যে কী?

৪

হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে যোগ দিলেন নন্দীগ্রামের কৃতি সন্তান ফারুক আহমেদ

৫

পেশাজীবীদের নিরাপত্তায় ন্যায্য পে-স্কেল, শক্তিশালী অর্থনীতি ও বীমা কাঠামো গড়ে তোলার আহ্বান পেশাজীবী নেতৃবৃন্দের

৬

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

৭

তৃণমূল থেকে কেন্দ্রে: ১৭ বছরের জেল-জুলুম পেরিয়ে লালবাগের কৃতি সন্তান আলমগীর কবির সেলিমের রাজনৈতিক পথচলা

৮

ঢাকা রেশনিং এর প্রধান নিয়ন্ত্রকের রুমে অভিযোগকারীকে পিটিয়ে রক্তাক্ত জখম

৯

বদলির আদেশের পর ব্যাকডেটে ডিলার নিয়োগ! ঢাকা রেশনিংয়ের সাবেক প্রধান নিয়ন্ত্রক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ

১০

কুমিল্লায় ৫ মাসে এইডসে ৭ মৃত্যু, ঝুঁকিতে সমকামী ও যৌনকর্মীরা

১১

রাষ্ট্রের জন্য নির্ঘুম জীবন: দায়িত্বের বেড়াজালে হারিয়ে যাচ্ছে সাংবাদিক ও পুলিশ সদস্যদের স্বপ্ন

১২

জাকির ওরফে ‘হোয়াইট জাকির’ কর্তৃক সাংবাদিককে প্রাণনাশের হুমকি, পল্টন থানায় জিডি

১৩

ঢাকা রেশনিং দপ্তরের ওএমএস খাতের চাল-আটা কালোবাজারির উদ্দেশ্যে মজুত, ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ

১৪

নিয়ম নীতি তোয়াক্কা না করে কক্সবাজারে ওএমএসের চাল-আটা কালোবাজারে, নেপথ্যে ডিলার ও কর্মকর্তার সিন্ডিকেট!

১৫

চাঁদপুরে প্রবাসী পরিবার প্রতারণার শিকার দালাল চক্রের বিরুদ্ধে অভিযোগ

১৬

শাপলা চত্বরের ইতিহাস পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির দাবি ছাত্র জমিয়তের –

১৭

তিস্তা ব্রহ্মপুত্র ধরলার পানি বৃদ্ধি

১৮

মানবপাচার ও অপহরণ চক্রের- ৩ সদস্য গ্রেপ্তার

১৯

বালু নদীর উপর কেওঢালা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন

২০