১৭ ডিসেম্বর ২০২৫, ৫:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিঙ্গাপুর থেকে যুক্তরাজ্যে নেওয়ার চেষ্টা হাদিকে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে মস্তিষ্কের জটিল অস্ত্রোপচারের জন্য উন্নত চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্যে নেওয়ার চেষ্টা চলছে। তবে তাকে সেখানে পাঠানোর আগে সিঙ্গাপুরের চিকিৎসকদের কাছ থেকে শারীরিক অবস্থা-সংক্রান্ত সবুজ সংকেত প্রয়োজন। বুধবার (১৭ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের শীর্ষ এক নেতা ও সরকারের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র বলছে, ওসমান হাদির মাথায় খুব জটিল একটি অস্ত্রোপচার প্রয়োজন। তবে এ জন্য সিঙ্গাপুরের হাসপাতালে ভালো ব্যবস্থা নেই। বৃটেনের বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে এ অপারেশনের ভালো ব্যবস্থা রয়েছে।

সূত্রটি আরো বলছে, শুরুতে ইনকিলাব মঞ্চ এবং বাংলাদেশ ও বৃটেনের কয়েকজন শুভাকাঙ্ক্ষী ওসমান হাদিকে বৃটেনে নেওয়ার প্রচেষ্টা নেন। তবে এখন বিষয়টি নিয়ে সরকার দ্রুত উদ্যোগী হয়েছে। একজন উপদেষ্টা এ বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করছেন।

সব ঠিক থাকলেও ওসমান হাদিকে লম্বা সফরে নেওয়ার মতো শারীরিক অবস্থা আছে কিনা, সে বিষয়ে সিঙ্গাপুরের চিকিৎসকদের সবুজ সংকেতের প্রয়োজন। চিকিৎসকরা সফরের বিষয়ে সায় না দিলে তাকে বৃটেনে নেওয়ার চেষ্টা হবে ঝুঁকিপূর্ণ। এর আগে আইনজীবী সাইফ উদ্দিন খালেদ নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্টে লেখেন, ‘হাদিকে ইউকে (যুক্তরাজ্য) আনার চেষ্টা চলছে। সবার কাছে দোয়ার অনুরোধ।’

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু তার ফেসবুকে পোস্টে লেখেন, আমাদের প্রিয় ভাই ওসমান বিন হাদির যথাযথ চিকিৎসা মূলত: সিঙ্গাপুরে সম্ভব না। তার এখন যে অপারেশনটা দরকার, সেটার প্রোপার ম্যানেজমেন্ট সিঙ্গাপুর জেনারেল হসপিটাল বা মাউন্ট এলিজাবেথের নেই।

তিনি বলেন, তাকে যদি কোনোভাবে বৃটেনের কুইন এলিজাবেথ হসপিটাল, বার্মিংহামে নেয়া যেত, তাহলে শেষ একটা চেষ্টা করা যেত। ইউকেতে অবস্থানরত ভাই-বোনদের প্রতি বিশেষ অনুরোধ, আপনারা যদি কেউ সাহায্য করতে পারেন, তাহলে ওসমান হাদির ট্রিটমেন্ট সামারি পাঠাতে পারব। অনুগ্রহ করে ইনবক্সে নক করলে বাধিত হবো।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dailyjanaokantha.com/national/1270/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

২

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলার আটক  

৩

টাকার বিনিময়ে বদলি বাণিজ্যের অভিযোগ খাদ্য অধিদপ্তরে: কুষ্টিয়া ফেলে সিরাজগঞ্জে যোগদানের নেপথ্যে কী?

৪

হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে যোগ দিলেন নন্দীগ্রামের কৃতি সন্তান ফারুক আহমেদ

৫

পেশাজীবীদের নিরাপত্তায় ন্যায্য পে-স্কেল, শক্তিশালী অর্থনীতি ও বীমা কাঠামো গড়ে তোলার আহ্বান পেশাজীবী নেতৃবৃন্দের

৬

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

৭

তৃণমূল থেকে কেন্দ্রে: ১৭ বছরের জেল-জুলুম পেরিয়ে লালবাগের কৃতি সন্তান আলমগীর কবির সেলিমের রাজনৈতিক পথচলা

৮

ঢাকা রেশনিং এর প্রধান নিয়ন্ত্রকের রুমে অভিযোগকারীকে পিটিয়ে রক্তাক্ত জখম

৯

বদলির আদেশের পর ব্যাকডেটে ডিলার নিয়োগ! ঢাকা রেশনিংয়ের সাবেক প্রধান নিয়ন্ত্রক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ

১০

কুমিল্লায় ৫ মাসে এইডসে ৭ মৃত্যু, ঝুঁকিতে সমকামী ও যৌনকর্মীরা

১১

রাষ্ট্রের জন্য নির্ঘুম জীবন: দায়িত্বের বেড়াজালে হারিয়ে যাচ্ছে সাংবাদিক ও পুলিশ সদস্যদের স্বপ্ন

১২

জাকির ওরফে ‘হোয়াইট জাকির’ কর্তৃক সাংবাদিককে প্রাণনাশের হুমকি, পল্টন থানায় জিডি

১৩

ঢাকা রেশনিং দপ্তরের ওএমএস খাতের চাল-আটা কালোবাজারির উদ্দেশ্যে মজুত, ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ

১৪

নিয়ম নীতি তোয়াক্কা না করে কক্সবাজারে ওএমএসের চাল-আটা কালোবাজারে, নেপথ্যে ডিলার ও কর্মকর্তার সিন্ডিকেট!

১৫

চাঁদপুরে প্রবাসী পরিবার প্রতারণার শিকার দালাল চক্রের বিরুদ্ধে অভিযোগ

১৬

শাপলা চত্বরের ইতিহাস পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির দাবি ছাত্র জমিয়তের –

১৭

তিস্তা ব্রহ্মপুত্র ধরলার পানি বৃদ্ধি

১৮

মানবপাচার ও অপহরণ চক্রের- ৩ সদস্য গ্রেপ্তার

১৯

বালু নদীর উপর কেওঢালা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন

২০