১৭ ডিসেম্বর ২০২৫, ৪:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভাতার দাবিতে আন্দোলন : সচিবালয়ের ১৪ কর্মচারী বরখাস্ত

সচিবালয়ে ভাতা’র দাবিতে আন্দোলনের ঘটনায় গ্রেপ্তার হওয়া সচিবালয়ের ১৪ জন কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে তাদের সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছিলেন আদালত।তাদের মধ্যে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির, সহসভাপতি শাহীন গোলাম রাব্বানী ও নজরুল ইসলাম রয়েছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) একাধিক প্রজ্ঞাপনে তাদের সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয় বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ সূত্র নিশ্চিত করেছে। বরখাস্ত হওয়া অন্য কর্মচারীরা হলেন—স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা রোমান গাজী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিস সহায়ক আবু বেলাল, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক কামাল হোসেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের ব্যক্তিগত কর্মকর্তা মো. তায়েফুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের অফিস সহায়ক বিপুল রানা বিপ্লব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক মো. আলিমুজ্জামান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা বিকাশ চন্দ্র রায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মচারী ইসলামুল হক ও মো. মহসিন আলী, তথ্য মন্ত্রণালয়ের অফিস সহায়ক ও সংযুক্ত পরিষদের প্রচার সম্পাদক মিজানুর রহমান সুমন এবং মন্ত্রিপরিষদ বিভাগের অফিস সহায়ক নাসিরুল হক।

গত ১০ ডিসেম্বর ‘সচিবালয় ভাতা’র দাবিতে সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে প্রায় সাত ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন সরকারি কর্মচারীরা। পরে পুলিশের সহায়তায় রাত সোয়া ৮টার দিকে তিনি বাসায় ফেরেন। এরপর দিনও তারা সচিবালয়ে রাস্তা অবরোধ করে আন্দোলন করায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী পর্যায়ক্রমে তাদের গ্রেপ্তার করে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dailyjanaokantha.com/national/1261/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের দাম বাড়ল

মুদি দোকান নেই, তবুও মিলছে টিসিবি লাইসেন্স: টাকার বিনিময়ে সিটি কর্পোরেশনের ‘ভুয়া’ ট্রেড লাইসেন্স ও ভাড়া বাণিজ্যের রমরমা কারবার

গাইবান্ধায় মাদকের অভয়ারণ্য রুখতে প্রশাসনের চরম ব্যর্থতা

ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনায় আশাবাদী হোয়াইট হাউস

রাতের মধ্যে দেশের তিন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

টাঙ্গাইলে কৃষক সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী

উৎসবের আমেজে শেষ হলো বৈশাখী শোভাযাত্রা

৪৪২ মোবাইল ফোন নগদ নয় লক্ষ টাকা সহ ৩ জন মোবাইল চোরাকারবারীকে গ্রেফতার করেছে ডিবি

গাইবান্ধায় বাংলা নববর্ষ উপলক্ষে নানা আয়োজনে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

নিয়োগ বাণিজ্য ও অনিয়মের অভিযোগের মধ্যেই ঢাকা রেশনিংয়ের প্রধান নিয়ন্ত্রক মোঃ জাহাঙ্গীর আলমের বিদায়

১০

ঢাকা রেশনিং কার্যালয়ে ঘুষের মহোৎসব: ক্যাশ ও বিকাশে চলছে অবৈধ লেনদেন

১১

ওএমএস ডিলার আসিফ ও তদারককারী এখলাছ মিয়ার ব্যাপক অনিয়ম

১২

ওএমএসের চাল আটা বিক্রির অনিয়মের অভিযোগে রাজধানীর কামরাঙ্গীরচরে ২ ডিলারের দোকান সিলগালা

১৩

প্রধান নিয়ন্ত্রক জাহাঙ্গীর আলমের,স্বার্থ হাসিলের স্বার্থে সহযোগী’তৌফিক এলাহী বদলি আদেশ অমান্যের অভিযোগ

১৪

যাত্রাবাড়ী চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার

১৫

টিসিবির ব্যানার টানিয়ে ওএমএসের চাল-আটা পাচারের চেষ্টা কালে আটক 

১৬

ইস্টার সানডেতে সরকারি ছুটির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও র‍্যালি

১৭

শরীয়তপুরে পূর্ব শত্রুতার জেরে একজনকে পিটিয়ে জখম

১৮

শিবগঞ্জ উপজেলা বগুড়া কল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে যাকাত ও ঈদ সামগ্রী বিতরণ

১৯

শহীদ ওয়াসিম ব্রিগেড কেন্দ্রীয় কমিটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

২০