super admin
১৮ এপ্রিল ২০২৬, ১:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মুদি দোকান নেই, তবুও মিলছে টিসিবি লাইসেন্স: টাকার বিনিময়ে সিটি কর্পোরেশনের ‘ভুয়া’ ট্রেড লাইসেন্স ও ভাড়া বাণিজ্যের রমরমা কারবার

নিজস্ব প্রতিবেদক: সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সাধারণ মানুষের কাছে সুলভ মূল্যে পণ্য পৌঁছে দেওয়ার লক্ষে টিসিবি (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) ডিলারশিপ প্রদান করা হয়। কিন্তু এই সেবামূলক কার্যক্রমকে ঘিরে গড়ে উঠেছে এক ভয়ংকর জালিয়াতি চক্র। বাস্তব কোনো মুদি দোকান না থাকা সত্ত্বেও সিটি কর্পোরেশনের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে টাকার বিনিময়ে তৈরি করা হচ্ছে ট্রেড লাইসেন্স। আর সেই ‘কাগজে-কলমে’ থাকা দোকানের বিপরীতে বাগিয়ে নেওয়া হচ্ছে টিসিবির ডিলারশিপ লাইসেন্স।

অনুসন্ধানে জানা গেছে, এক শ্রেণির প্রভাবশালী ব্যক্তি সিটি কর্পোরেশনের অসাধু কর্মচারীদের মোটা অংকের টাকা দিয়ে মুদি দোকানের ট্রেড লাইসেন্স সংগ্রহ করছেন। আইন অনুযায়ী নিজস্ব দোকান ও স্থায়ী ঠিকানা থাকা বাধ্যতামূলক হলেও এসব লাইসেন্স গ্রহীতাদের বাস্তবে কোনো ব্যবসায়িক অস্তিত্ব নেই। অভিনব কায়দায় তারা কেবল লাইসেন্স পাওয়ার স্বার্থে ভুয়া ঠিকানা ব্যবহার করছেন।

চক্রটির মূল উদ্দেশ্য ডিলারশিপ পাওয়ার পর তা নিজে পরিচালনা না করে উচ্চমূল্যে অন্যের কাছে ভাড়া দেওয়া। নিয়ম অনুযায়ী টিসিবির লাইসেন্স হস্তান্তরযোগ্য নয়, কিন্তু তদারকির অভাবে এক ব্যক্তির লাইসেন্স ব্যবহার করছে অন্য পক্ষ। শুধু তাই নয়, ধরা পড়ার হাত থেকে বাঁচতে তারা নিয়মিত তাদের কথিত ব্যবসার স্থান ও বাসস্থানের ঠিকানা পরিবর্তন করছেন। দৈনিক পত্রিকার অনুসন্ধানে দেখা গেছে, গত কয়েক মাসেই বেশ কয়েকজন ডিলার তাদের নামমাত্র ঠিকানা কয়েক দফা বদল করেছেন, যা সম্পূর্ণ অবৈধ।

এই অনিয়মের ফলে প্রকৃত ব্যবসায়ীরা বঞ্চিত হচ্ছেন এবং সরকারের ভর্তুকি দেওয়া পণ্য কালোবাজারে চলে যাওয়ার ঝুঁকি বাড়ছে। এ বিষয়ে সিটি কর্পোরেশন ও টিসিবি কর্তৃপক্ষের যথাযথ নজরদারি ও জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ জনগণ।এখনো নীরব ভূমিকা পালন করছেন কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dailyjanaokantha.com/crime-and-the-court/1912/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলার আটক  

টাকার বিনিময়ে বদলি বাণিজ্যের অভিযোগ খাদ্য অধিদপ্তরে: কুষ্টিয়া ফেলে সিরাজগঞ্জে যোগদানের নেপথ্যে কী?

হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে যোগ দিলেন নন্দীগ্রামের কৃতি সন্তান ফারুক আহমেদ

পেশাজীবীদের নিরাপত্তায় ন্যায্য পে-স্কেল, শক্তিশালী অর্থনীতি ও বীমা কাঠামো গড়ে তোলার আহ্বান পেশাজীবী নেতৃবৃন্দের

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

তৃণমূল থেকে কেন্দ্রে: ১৭ বছরের জেল-জুলুম পেরিয়ে লালবাগের কৃতি সন্তান আলমগীর কবির সেলিমের রাজনৈতিক পথচলা

ঢাকা রেশনিং এর প্রধান নিয়ন্ত্রকের রুমে অভিযোগকারীকে পিটিয়ে রক্তাক্ত জখম

বদলির আদেশের পর ব্যাকডেটে ডিলার নিয়োগ! ঢাকা রেশনিংয়ের সাবেক প্রধান নিয়ন্ত্রক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ

১০

কুমিল্লায় ৫ মাসে এইডসে ৭ মৃত্যু, ঝুঁকিতে সমকামী ও যৌনকর্মীরা

১১

রাষ্ট্রের জন্য নির্ঘুম জীবন: দায়িত্বের বেড়াজালে হারিয়ে যাচ্ছে সাংবাদিক ও পুলিশ সদস্যদের স্বপ্ন

১২

জাকির ওরফে ‘হোয়াইট জাকির’ কর্তৃক সাংবাদিককে প্রাণনাশের হুমকি, পল্টন থানায় জিডি

১৩

ঢাকা রেশনিং দপ্তরের ওএমএস খাতের চাল-আটা কালোবাজারির উদ্দেশ্যে মজুত, ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ

১৪

নিয়ম নীতি তোয়াক্কা না করে কক্সবাজারে ওএমএসের চাল-আটা কালোবাজারে, নেপথ্যে ডিলার ও কর্মকর্তার সিন্ডিকেট!

১৫

চাঁদপুরে প্রবাসী পরিবার প্রতারণার শিকার দালাল চক্রের বিরুদ্ধে অভিযোগ

১৬

শাপলা চত্বরের ইতিহাস পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির দাবি ছাত্র জমিয়তের –

১৭

তিস্তা ব্রহ্মপুত্র ধরলার পানি বৃদ্ধি

১৮

মানবপাচার ও অপহরণ চক্রের- ৩ সদস্য গ্রেপ্তার

১৯

বালু নদীর উপর কেওঢালা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন

২০