super admin
১৪ এপ্রিল ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৪৪২ মোবাইল ফোন নগদ নয় লক্ষ টাকা সহ ৩ জন মোবাইল চোরাকারবারীকে গ্রেফতার করেছে ডিবি

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর তুরাগ থানাধীন এলাকার একটি ভবনে অভিযান পরিচালনা করে ৪৪২টি মোবাইল ফোন, নগদ আট লক্ষ ৮৪ হাজার টাকা ও বিপুল পরিমাণ মোবাইলের যন্ত্রাংশসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-মতিঝিল বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো-১। শাহরিয়ার হাসান সরকার রাজা (২৬) ২। মোঃ রনি মিয়া (২৪) ও ৩। শ্রী নয়ন চন্দ্র সূত্রধর (১৯)।
গোয়েন্দা-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১২ এপ্রিল) রাত আনুমানিক ০৯:৩০ ঘটিকায় গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল তুরাগ থানাধীন রূপায়ণ সিটি গ্র্যান্ড ব্লক-এ এর একটি ভবনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ৪৪২টি মোবাইল ফোন, আট লক্ষ ৮৪ হাজার টাকা, পাঁচটি ল্যাপটপ, তিনটি সিল মেশিন, একটি চার্জার, দুইট হিট মেশিন, একটি মোবাইল খোলার যন্ত্র, একটি মোবাইলের স্পিড মিটার, একটি IMEI নাম্বার ছাপানোর মেশিন, একটি টাকা গণনার মেশিন, একটি প্রিন্টার, ৭৪০ টি মোবাইলের ডিসপ্লে, দুই হাজার ৬০টি মোবাইলের ব্যাক সেল, ৫৬০টি মোবাইল এ্যাডেপটর, ৫৪০টি চার্জার ক্যাবল, ৯০ টি হেডফোন, ১৫০টি পেন ড্রাইভ, ২৫টি টাইপ-সি কানেকটর, ২ হাজার ১৯০ টি মোবাইলের ব্যাক কভার, এক হাজার মোবাইল ব্যাটারী, দুইটি সি সি ক্যামেরা, দুই কাটুন মোবাইল পার্টস, নগদ ৮ লক্ষ ৮৪ হাজার টাকা, ৩ হাজার ৫০০ মোবাইলের খালি বক্স, ১৮টি স্পীকার ও গ্রেফতারকৃতদের ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির তুরাগ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ মোবাইল চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা চীন থেকে অবৈধভাবে মোবাইল ও মোবাইল পার্টস এনে শুল্ক ফাঁকি দিয়ে ঢাকার বিভিন্ন মার্কেটে বিক্রি করত মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dailyjanaokantha.com/crime-and-the-court/1891/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের দাম বাড়ল

মুদি দোকান নেই, তবুও মিলছে টিসিবি লাইসেন্স: টাকার বিনিময়ে সিটি কর্পোরেশনের ‘ভুয়া’ ট্রেড লাইসেন্স ও ভাড়া বাণিজ্যের রমরমা কারবার

গাইবান্ধায় মাদকের অভয়ারণ্য রুখতে প্রশাসনের চরম ব্যর্থতা

ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনায় আশাবাদী হোয়াইট হাউস

রাতের মধ্যে দেশের তিন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

টাঙ্গাইলে কৃষক সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী

উৎসবের আমেজে শেষ হলো বৈশাখী শোভাযাত্রা

৪৪২ মোবাইল ফোন নগদ নয় লক্ষ টাকা সহ ৩ জন মোবাইল চোরাকারবারীকে গ্রেফতার করেছে ডিবি

গাইবান্ধায় বাংলা নববর্ষ উপলক্ষে নানা আয়োজনে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

নিয়োগ বাণিজ্য ও অনিয়মের অভিযোগের মধ্যেই ঢাকা রেশনিংয়ের প্রধান নিয়ন্ত্রক মোঃ জাহাঙ্গীর আলমের বিদায়

১০

ঢাকা রেশনিং কার্যালয়ে ঘুষের মহোৎসব: ক্যাশ ও বিকাশে চলছে অবৈধ লেনদেন

১১

ওএমএস ডিলার আসিফ ও তদারককারী এখলাছ মিয়ার ব্যাপক অনিয়ম

১২

ওএমএসের চাল আটা বিক্রির অনিয়মের অভিযোগে রাজধানীর কামরাঙ্গীরচরে ২ ডিলারের দোকান সিলগালা

১৩

প্রধান নিয়ন্ত্রক জাহাঙ্গীর আলমের,স্বার্থ হাসিলের স্বার্থে সহযোগী’তৌফিক এলাহী বদলি আদেশ অমান্যের অভিযোগ

১৪

যাত্রাবাড়ী চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার

১৫

টিসিবির ব্যানার টানিয়ে ওএমএসের চাল-আটা পাচারের চেষ্টা কালে আটক 

১৬

ইস্টার সানডেতে সরকারি ছুটির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও র‍্যালি

১৭

শরীয়তপুরে পূর্ব শত্রুতার জেরে একজনকে পিটিয়ে জখম

১৮

শিবগঞ্জ উপজেলা বগুড়া কল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে যাকাত ও ঈদ সামগ্রী বিতরণ

১৯

শহীদ ওয়াসিম ব্রিগেড কেন্দ্রীয় কমিটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

২০