super admin
১২ এপ্রিল ২০২৬, ২:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা রেশনিং কার্যালয়ে ঘুষের মহোৎসব: ক্যাশ ও বিকাশে চলছে অবৈধ লেনদেন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা রেশনিং প্রধান নিয়ন্ত্রক কার্যালয় এখন ঘুষ ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। অফিসের ভেতরে বসেই প্রকাশ্যে ঘুষের দরদাম এবং মোবাইল ব্যাংকিং সেবা ক্যাশ বিকাশের মাধ্যমে অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে দুই প্রভাবশালী কর্মচারীর বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন—প্রশাসন শাখার হিসাবরক্ষক মোহাম্মদ সাইদুল ইসলাম এবং নিয়ন্ত্রণ কক্ষের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সৈকত মিয়া।

অভিযোগের বিবরণ:
অনুসন্ধানে জানা গেছে, সাধারণ সেবাগ্রহীতা এবং ওএমএস ডিলারদের বিভিন্ন ফাইল ছাড় করা ডি’ও (বিলি আদেশ)এবং প্রশাসনিক কাজ দ্রুত করে দেওয়ার নামে এই দুই কর্মচারী বড় অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন। অফিসের ডেস্কে বসেই তারা সরাসরি টাকা দাবি করেন এবং প্রমাণের ঝুঁকি এড়াতে অধিকাংশ ক্ষেত্রে বিকাশের মাধ্যমে ঘুষের টাকা গ্রহণ করেন। বিশেষ করে সৈকত মিয়া নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বে থাকার সুবাদে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদান এবং ফাইল নিয়ন্ত্রণের মাধ্যমে এই সিন্ডিকেট পরিচালনা করছেন বলে অভিযোগ রয়েছে।

বিকাশে লেনদেন:
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী জানিয়েছেন, নগদ টাকার পরিবর্তে তারা সাইদুল ও সৈকতকে নির্দিষ্ট কিছু বিকাশ নম্বরে টাকা পাঠাতে বাধ্য হন। অফিসের ভেতর বসে বসেই তারা এসব লেনদেন তদারকি করেন এবং টাকা পাওয়ার পরেই কেবল ফাইলের পরবর্তী কাজ সম্পন্ন হয়।

প্রকাশ্যে ঘুষ বাণিজ্য:
অফিসের ভেতরে বসেই তারা কীভাবে এ ধরনের অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছেন, তা নিয়ে সাধারণ কর্মচারী ও সেবাগ্রহীতাদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। ঘুষের টাকা না দিলে সাধারণ ফাইল মাসের পর মাস আটকে রাখা হয় বলে জানা গেছে।

কর্তৃপক্ষের বক্তব্য:
এই বিষয়ে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক এ, এইচ, এম কামরুজ্জামান বলেন,এ ব্যাপারে আমি কোনো বক্তব্য দেব না। আমাকে ডকুমেন্টস পাঠান,বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। প্রমাণ সাপেক্ষে অভিযুক্ত মোহাম্মদ সাইদুল ইসলাম ও সৈকত মিয়ার বিরুদ্ধে বিভাগীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dailyjanaokantha.com/crime-and-the-court/1880/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

২

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলার আটক  

৩

টাকার বিনিময়ে বদলি বাণিজ্যের অভিযোগ খাদ্য অধিদপ্তরে: কুষ্টিয়া ফেলে সিরাজগঞ্জে যোগদানের নেপথ্যে কী?

৪

হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে যোগ দিলেন নন্দীগ্রামের কৃতি সন্তান ফারুক আহমেদ

৫

পেশাজীবীদের নিরাপত্তায় ন্যায্য পে-স্কেল, শক্তিশালী অর্থনীতি ও বীমা কাঠামো গড়ে তোলার আহ্বান পেশাজীবী নেতৃবৃন্দের

৬

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

৭

তৃণমূল থেকে কেন্দ্রে: ১৭ বছরের জেল-জুলুম পেরিয়ে লালবাগের কৃতি সন্তান আলমগীর কবির সেলিমের রাজনৈতিক পথচলা

৮

ঢাকা রেশনিং এর প্রধান নিয়ন্ত্রকের রুমে অভিযোগকারীকে পিটিয়ে রক্তাক্ত জখম

৯

বদলির আদেশের পর ব্যাকডেটে ডিলার নিয়োগ! ঢাকা রেশনিংয়ের সাবেক প্রধান নিয়ন্ত্রক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ

১০

কুমিল্লায় ৫ মাসে এইডসে ৭ মৃত্যু, ঝুঁকিতে সমকামী ও যৌনকর্মীরা

১১

রাষ্ট্রের জন্য নির্ঘুম জীবন: দায়িত্বের বেড়াজালে হারিয়ে যাচ্ছে সাংবাদিক ও পুলিশ সদস্যদের স্বপ্ন

১২

জাকির ওরফে ‘হোয়াইট জাকির’ কর্তৃক সাংবাদিককে প্রাণনাশের হুমকি, পল্টন থানায় জিডি

১৩

ঢাকা রেশনিং দপ্তরের ওএমএস খাতের চাল-আটা কালোবাজারির উদ্দেশ্যে মজুত, ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ

১৪

নিয়ম নীতি তোয়াক্কা না করে কক্সবাজারে ওএমএসের চাল-আটা কালোবাজারে, নেপথ্যে ডিলার ও কর্মকর্তার সিন্ডিকেট!

১৫

চাঁদপুরে প্রবাসী পরিবার প্রতারণার শিকার দালাল চক্রের বিরুদ্ধে অভিযোগ

১৬

শাপলা চত্বরের ইতিহাস পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির দাবি ছাত্র জমিয়তের –

১৭

তিস্তা ব্রহ্মপুত্র ধরলার পানি বৃদ্ধি

১৮

মানবপাচার ও অপহরণ চক্রের- ৩ সদস্য গ্রেপ্তার

১৯

বালু নদীর উপর কেওঢালা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন

২০