super admin
২ এপ্রিল ২০২৬, ৫:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টিসিবির ব্যানার টানিয়ে ওএমএসের চাল-আটা পাচারের চেষ্টা কালে আটক 

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর সায়েদাবাদ এলাকায় টিসিবির (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) ব্যানার ব্যবহার করে ওএমএসের (ওপেন মার্কেট সেল) চাল ও আটা অবৈধভাবে পাচারের অভিযোগে খাদ্য সামগ্রীসহ একটি ট্রাকের বৈধ কাগজপত্র দেখানোর জন্য চ্যালেঞ্জ জানানো হলে ট্রাক চালক পূর্বের একটি চালানের কপি সাংবাদিক এর কাছে উপস্থাপন করেন। কাগজ চেক করে দেখা যায় চালান কপি গত ২২-২-২৬ এর। চালক কোন এক সাংবাদিক পরিচয়দানকারী একজনকে কল দিয়ে সাংবাদিকের সাথে কথা বলতে দিলে সেই সাংবাদিক পরিচয়দানকারী ট্রাক সহ খাদ্য সামগ্রী আটকের জন্য হুমকি প্রদান করে। যদি ও পরবর্তী তে সেই নাম্বার এ যোগাযোগ করলে নিজের পরিচয় না দিয়ে ফোন কল কেটে দেয়। সাংবাদিক থানায় কল দিয়ে যোগাযোগ করার সুযোগে ট্রাক চালক গাড়ির চাবি রেখে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়।

বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ১লা এপ্রিল রাত আনুমানিক ১০টার দিকে সাংবাদিকদের একটি টিম চানখারপুল মোড়ে অবস্থান নেয়। সূত্রে জানা যায়, খোলা ট্রাকে করে ওএমএসের খাদ্যসামগ্রী কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল।
পরবর্তীতে সন্দেহভাজন ট্রাকটি চানখারপুল এলাকা অতিক্রম করলে সাংবাদিকরা মোটরসাইকেলযোগে সেটির পিছু নেয় এবং নজরদারি চালাতে থাকে। একপর্যায়ে সায়েদাবাদ বাস টার্মিনালের কাছে সিটি করপোরেশনের অফিসের সামনে ট্রাকটি খাদ্য সামগ্রীসহ আটক করা হয়।
আটককৃত ট্রাকে তল্লাশি চালিয়ে ৩০ কেজি করে ৮৫ বস্তা চাল এবং ৫০ কেজি করে ৬০ বস্তা আটা পাওয়া যায়। অভিযোগ রয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষের চোখ ফাঁকি দিতে ট্রাকটির সামনে টিসিবির ব্যানার টানিয়ে এ পাচার কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। ঘটনার সময় ট্রাকচালক খাদ্য সামগ্রী বহনের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। পরে গত ২২-০২-২০২৬ তারিখের একটি চালান দেখিয়ে মালামালের বৈধতা প্রমাণের চেষ্টা করা হলেও তা তাৎক্ষণিকভাবে সন্দেহজনক বলে প্রতীয়মান হয়।
ঘটনার পরপরই জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেওয়া হলে যাত্রাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে। তবে এর আগেই ট্রাকের চালক পালিয়ে যায়। পুলিশ খাদ্য সামগ্রীসহ ট্রাক জব্দ করে এবং জব্দ তালিকায় উপস্থিত দুইজন সাংবাদিক স্বাক্ষর করেন বলে জানা গেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলার কার্যক্রম চলমান রয়েছে।
এদিকে, অভিযোগ উঠেছে—ঘটনা ধামাচাপা দিতে সংশ্লিষ্ট ডিলার ও ট্রাক মালিক প্রথমে সাংবাদিকদের ‘ম্যানেজ’ করার চেষ্টা করে ব্যর্থ হয়। পরবর্তীতে নামধারী কিছু সাংবাদিককে দিয়ে ফোন করে হুমকি প্রদান করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ জানায়, জব্দকৃত ট্রাক ও মালামাল হেফাজতে নেওয়া হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dailyjanaokantha.com/crime-and-the-court/1851/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলার আটক  

টাকার বিনিময়ে বদলি বাণিজ্যের অভিযোগ খাদ্য অধিদপ্তরে: কুষ্টিয়া ফেলে সিরাজগঞ্জে যোগদানের নেপথ্যে কী?

হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে যোগ দিলেন নন্দীগ্রামের কৃতি সন্তান ফারুক আহমেদ

পেশাজীবীদের নিরাপত্তায় ন্যায্য পে-স্কেল, শক্তিশালী অর্থনীতি ও বীমা কাঠামো গড়ে তোলার আহ্বান পেশাজীবী নেতৃবৃন্দের

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

তৃণমূল থেকে কেন্দ্রে: ১৭ বছরের জেল-জুলুম পেরিয়ে লালবাগের কৃতি সন্তান আলমগীর কবির সেলিমের রাজনৈতিক পথচলা

ঢাকা রেশনিং এর প্রধান নিয়ন্ত্রকের রুমে অভিযোগকারীকে পিটিয়ে রক্তাক্ত জখম

বদলির আদেশের পর ব্যাকডেটে ডিলার নিয়োগ! ঢাকা রেশনিংয়ের সাবেক প্রধান নিয়ন্ত্রক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ

১০

কুমিল্লায় ৫ মাসে এইডসে ৭ মৃত্যু, ঝুঁকিতে সমকামী ও যৌনকর্মীরা

১১

রাষ্ট্রের জন্য নির্ঘুম জীবন: দায়িত্বের বেড়াজালে হারিয়ে যাচ্ছে সাংবাদিক ও পুলিশ সদস্যদের স্বপ্ন

১২

জাকির ওরফে ‘হোয়াইট জাকির’ কর্তৃক সাংবাদিককে প্রাণনাশের হুমকি, পল্টন থানায় জিডি

১৩

ঢাকা রেশনিং দপ্তরের ওএমএস খাতের চাল-আটা কালোবাজারির উদ্দেশ্যে মজুত, ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ

১৪

নিয়ম নীতি তোয়াক্কা না করে কক্সবাজারে ওএমএসের চাল-আটা কালোবাজারে, নেপথ্যে ডিলার ও কর্মকর্তার সিন্ডিকেট!

১৫

চাঁদপুরে প্রবাসী পরিবার প্রতারণার শিকার দালাল চক্রের বিরুদ্ধে অভিযোগ

১৬

শাপলা চত্বরের ইতিহাস পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির দাবি ছাত্র জমিয়তের –

১৭

তিস্তা ব্রহ্মপুত্র ধরলার পানি বৃদ্ধি

১৮

মানবপাচার ও অপহরণ চক্রের- ৩ সদস্য গ্রেপ্তার

১৯

বালু নদীর উপর কেওঢালা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন

২০