super admin
২০ জানুয়ারী ২০২৬, ১:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চানখাঁরপুলে ৬ হত্যা রায় ঘোষণার নতুন দিন ধার্য

অনলাইন ডেস্ক : ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চানখাঁরপুলে শিক্ষার্থী আনাসসহ ছয়জনকে গুলি করে হত্যায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পিছিয়ে আগামী ২৬ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণার নতুন এ দিন ধার্য করেন।

রায় প্রস্তুত না হওয়ায় তারিখ পেছানো হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে গত ২৪ ডিসেম্বর রাষ্ট্র ও আসামি উভয়পক্ষে যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য আজকের দিন ঠিক করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

২০২৪ সালে আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এটিই প্রথম রায় ছিল। আর জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের মামলার দ্বিতীয় রায়। তবে সময় পেছানো হয়েছে।

সাবেক ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানসহ এ মামলায় অভিযুক্ত আট পুলিশ সদস্যের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা রয়েছে প্রসিকিউশনের। আর পুলিশ সদস্য হিসেবে সরকারের আদেশ পালনে তারা বাধ্য ছিলেন বলে দাবি আসামিপক্ষের আইনজীবীর।

এর মধ্যে শীর্ষ চার পুলিশ কর্মকর্তা পলাতক রয়েছেন এবং গ্রেপ্তার করা হয়েছে চার পুলিশ সদস্যকে।

প্রসিকিউশনের অভিযোগপত্রে বলা হয়েছে, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ওয়ারল্যাস বার্তার মাধ্যমে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করার নির্দেশ দেন। এ সময় কর্মরত পুলিশ সদস্যরা চাইনিজ রাইফেল দিয়ে গুলি করেন। নির্দেশনা ও গুলি করার ১৯টি ভিডিও ফুটেজ আদালতে দাখিল করে প্রসিকিউশন। সাক্ষ্য দেন শহীদ পরিবারের সদস্য, প্রত্যক্ষদর্শী ও আসিফ মাহমুদ সজীব ভূইয়াসহ ২৬ জন।

এদিকে জেআইসি সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন ভুক্তভোগী হুম্মাম কাদের চৌধুরী। সাক্ষ্যপ্রদান শেষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গুমের সঙ্গে সংশ্লিষ্টদের সুষ্ঠু বিচার চান তিনি।এ ছাড়া সোমবার জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যা মামলায় সাবেক এমপি শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

 

 

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dailyjanaokantha.com/crime-and-the-court/1738/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

২

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলার আটক  

৩

টাকার বিনিময়ে বদলি বাণিজ্যের অভিযোগ খাদ্য অধিদপ্তরে: কুষ্টিয়া ফেলে সিরাজগঞ্জে যোগদানের নেপথ্যে কী?

৪

হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে যোগ দিলেন নন্দীগ্রামের কৃতি সন্তান ফারুক আহমেদ

৫

পেশাজীবীদের নিরাপত্তায় ন্যায্য পে-স্কেল, শক্তিশালী অর্থনীতি ও বীমা কাঠামো গড়ে তোলার আহ্বান পেশাজীবী নেতৃবৃন্দের

৬

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

৭

তৃণমূল থেকে কেন্দ্রে: ১৭ বছরের জেল-জুলুম পেরিয়ে লালবাগের কৃতি সন্তান আলমগীর কবির সেলিমের রাজনৈতিক পথচলা

৮

ঢাকা রেশনিং এর প্রধান নিয়ন্ত্রকের রুমে অভিযোগকারীকে পিটিয়ে রক্তাক্ত জখম

৯

বদলির আদেশের পর ব্যাকডেটে ডিলার নিয়োগ! ঢাকা রেশনিংয়ের সাবেক প্রধান নিয়ন্ত্রক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ

১০

কুমিল্লায় ৫ মাসে এইডসে ৭ মৃত্যু, ঝুঁকিতে সমকামী ও যৌনকর্মীরা

১১

রাষ্ট্রের জন্য নির্ঘুম জীবন: দায়িত্বের বেড়াজালে হারিয়ে যাচ্ছে সাংবাদিক ও পুলিশ সদস্যদের স্বপ্ন

১২

জাকির ওরফে ‘হোয়াইট জাকির’ কর্তৃক সাংবাদিককে প্রাণনাশের হুমকি, পল্টন থানায় জিডি

১৩

ঢাকা রেশনিং দপ্তরের ওএমএস খাতের চাল-আটা কালোবাজারির উদ্দেশ্যে মজুত, ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ

১৪

নিয়ম নীতি তোয়াক্কা না করে কক্সবাজারে ওএমএসের চাল-আটা কালোবাজারে, নেপথ্যে ডিলার ও কর্মকর্তার সিন্ডিকেট!

১৫

চাঁদপুরে প্রবাসী পরিবার প্রতারণার শিকার দালাল চক্রের বিরুদ্ধে অভিযোগ

১৬

শাপলা চত্বরের ইতিহাস পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির দাবি ছাত্র জমিয়তের –

১৭

তিস্তা ব্রহ্মপুত্র ধরলার পানি বৃদ্ধি

১৮

মানবপাচার ও অপহরণ চক্রের- ৩ সদস্য গ্রেপ্তার

১৯

বালু নদীর উপর কেওঢালা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন

২০