super admin
২৭ ডিসেম্বর ২০২৫, ১২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় গভীর নলকূপের বৈদ্যুতিক ৭৮টি ট্রান্সফরমার চুরি দিশেহারা কৃষক

গোলজার রহমান বগুড়া: বগুড়ায় গভীর নলকূপের বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরি ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। চলতি বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত জেলাজুড়ে ৭৮টি ট্রান্সফরমার ও ২৩টি মিটার চুরি হয়েছে। এতে সেচ ব্যবস্থা ভেঙে পড়ে চরম বিপাকে পড়েছেন কৃষকরা।
সবচেয়ে বেশি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে শিবগঞ্জ উপজেলায়। অভিযোগ রয়েছে, সংঘবদ্ধ একটি চক্র গভীর নলকূপকে টার্গেট করে পরিকল্পিতভাবে এই চুরি চালাচ্ছে।
চুরির কৌশলই বলে দিচ্ছে—এটি সাধারণ চুরি নয়, বরং খোলামেলা চাঁদাবাজি। মিটার চুরির পর ঘটনাস্থলে চোরেরা মোবাইল ও বিকাশ নম্বর রেখে যাচ্ছে। টাকা পাঠালেই মিটার ফেরত, না দিলে উধাও।
ট্রান্সফরমারের ক্ষেত্রে চিত্র আরও ভয়াবহ। চোরেরা ট্রান্সফরমারের তামার তার খুলে নিয়ে খোলস ফেলে যাচ্ছে, ফলে সেটি সম্পূর্ণ অকেজো হয়ে যাচ্ছে। এতে নলকূপ মালিকদের লাখ লাখ টাকার ক্ষতি হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নলকূপ মালিক জানান, শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের কয়েকজন ব্যক্তি এই চুরি চক্রের মূল হোতা। তার দাবি, টাকার বিনিময়ে উদ্ধার হওয়া অধিকাংশ মিটার মাঝিহট্ট ইউপির দাঁমগাড়া গ্রাম থেকে বের হয়েছে। নিরাপদ থাকতে বছরে দুইবার মোটা অংকের চাঁদা দিতে হয়—না দিলে রাতের মধ্যেই মিটার বা ট্রান্সফরমার উধাও।
মোবাইল ও বিকাশ নম্বর থাকার পরও চক্রটি ধরাছোঁয়ার বাইরে। কৃষকদের অভিযোগ, থানায় এজাহার দিতে গেলেও বেশিরভাগ ক্ষেত্রে মামলা নেওয়া হচ্ছে না।
কৃষকদের প্রশ্ন স্পষ্ট—এই চুরি-চাঁদাবাজির পেছনে কারা? আর প্রশাসনের এই নীরবতা কতদিন?

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dailyjanaokantha.com/crime-and-the-court/1496/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদলির আদেশের পর ব্যাকডেটে ডিলার নিয়োগ! ঢাকা রেশনিংয়ের সাবেক প্রধান নিয়ন্ত্রক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ

কুমিল্লায় ৫ মাসে এইডসে ৭ মৃত্যু, ঝুঁকিতে সমকামী ও যৌনকর্মীরা

রাষ্ট্রের জন্য নির্ঘুম জীবন: দায়িত্বের বেড়াজালে হারিয়ে যাচ্ছে সাংবাদিক ও পুলিশ সদস্যদের স্বপ্ন

জাকির ওরফে ‘হোয়াইট জাকির’ কর্তৃক সাংবাদিককে প্রাণনাশের হুমকি, পল্টন থানায় জিডি

ঢাকা রেশনিং দপ্তরের ওএমএস খাতের চাল-আটা কালোবাজারির উদ্দেশ্যে মজুত, ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ

নিয়ম নীতি তোয়াক্কা না করে কক্সবাজারে ওএমএসের চাল-আটা কালোবাজারে, নেপথ্যে ডিলার ও কর্মকর্তার সিন্ডিকেট!

চাঁদপুরে প্রবাসী পরিবার প্রতারণার শিকার দালাল চক্রের বিরুদ্ধে অভিযোগ

শাপলা চত্বরের ইতিহাস পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির দাবি ছাত্র জমিয়তের –

তিস্তা ব্রহ্মপুত্র ধরলার পানি বৃদ্ধি

মানবপাচার ও অপহরণ চক্রের- ৩ সদস্য গ্রেপ্তার

১০

বালু নদীর উপর কেওঢালা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন

১১

যশোর জেনারেল হাসপাতালে নারী চোর আটক

১২

দম্পতি দালালের খপ্পরে পড়ে সর্বস্বান্ত পারুল আক্তার

১৩

ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির অভিযোগে যুবককে জরিমানা ও কারাদণ্ডল

১৪

সাংবাদিক আবু বক্কর সিদ্দিককে হাত-পায়ের রগ কেটে হত্যার হুমকি, থানায় জিডি

১৫

ডিলার ও তদারককারীর যোগসাজশে ঢাকা রেশনিংয়ে অনিয়ম: দিশেহারা সাধারণ মানুষ 

১৬

জ্বালানি তেলের দাম বাড়ল

১৭

মুদি দোকান নেই, তবুও মিলছে টিসিবি লাইসেন্স: টাকার বিনিময়ে সিটি কর্পোরেশনের ‘ভুয়া’ ট্রেড লাইসেন্স ও ভাড়া বাণিজ্যের রমরমা কারবার

১৮

গাইবান্ধায় মাদকের অভয়ারণ্য রুখতে প্রশাসনের চরম ব্যর্থতা

১৯

ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনায় আশাবাদী হোয়াইট হাউস

২০