super admin
২৩ ডিসেম্বর ২০২৫, ৮:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিলার ও তদারককারীর যোগসাজশে ওএমএস পণ্য থেকে বঞ্চিত ভোক্তরা।

স্টাফ রিপোর্টারঃঢাকা রেশনিংয়ের ডি-৭ এলাকার দোকান সেল ডিলার আহমেদ মোস্তাকিন কাফি, তদারককারী কর্মকর্তা ফারহানা আক্তার মুক্তি ও ট্রাক সেল ডিলার শামসুল আলম, তদারককারী কর্মকর্তা কাজী মোঃ আহসান হোসেন এর যোগসাযোশে ওএমএস পণ্য থেকে বঞ্চিত হয়েছে শতশত ভোক্তা সাধারণ।২৩ নভেম্বর, সোমবার সকালে ডিলার আহমেদ মোস্তাকিন কাফির দোকান সেল পয়েন্টে দেখা যায় সকাল ৯ টা থেকে ২০/২৫ জন ভোক্তা লাইন ধরে দাড়িয়ে রয়েছে কম দামে পণ্য চাল ও আটা নিবে বলে। ডিলার দোকান খুলেছে সাড়ে দশটায়।দোকানে পণ্য থাকার কথা ১৫ শ কেজি চাল ও ১৫ শ কেজি আটা। কিন্তু সেখানে রয়েছে ৭শ কেজি চাল ও ৮শ কেজি আটা। চাল-আটা কম কেন জানতে চাইলে দোকানে থাকা ডিলারের প্রতিনিধি কোনো কথা বলেননি। এ অবস্থায় তদারককারী কর্মকর্তা ফারহানা আক্তার মুক্তিকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। ১২টার দিকে মেইন রোডের পাশে তদারককারী মুক্তিকে দেখে তার নিকট দোকান সেলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভাই আমি ভয়ে ফোন ধরিনি। আমার হার্টের সমস্যা। আমাকে মাফ করে দেন। এআরও তৌফিক স্যারের সঙ্গে আমার কথা হয়েছে।এদিকে কাজীপাড়া বাসস্ট্যান্ড পয়েন্টে দুপুর ১২ টা পর্যন্ত ট্রাক সেল ডিলার শামসুল আলম ওএমএস পন্যের গাড়ি আনেননি।দায়িত্বরত তদারককারী কাজী মোঃ আহসান হোসেন বলেন, আমি অন্য একটি পয়েন্টে আছি। বিষয়টি দেখতেছি।ঢাকা রেশনিংয়ের এআরও তৌফিক-ই- এলাহীকে অবগত করলে তিনি বিষয়টি দেখতেছি বলে কল কেটে দেন।সময় তখন বিকেল ৩টা। এসময়ও ডিলার শামসুল আলমের ওএমএস পণ্যের গাড়ির দেখা মেলেনি।
তদারককারী কাজী আহসানকে ফোন দিলে তিনি বলেন,পণ্য সেল হচ্ছে দেখে আসছি। আমি লাঞ্চ করতেছি। পরবর্তীতে এ প্রতিনিধি যখন বলেন আমিতো আপনার কাজীপাড়া বাসস্ট্যান্ড পয়েন্টে, এখানে কোনো ওএমএস পণ্যবাহী কোনো ট্রাক দেখা যাচ্ছে না, উত্তরে তিনি বলেন হয়তো মাল বিক্রি শেষ হয়েছে তাই ট্রাক চলে গেছে বলেই ফোন কেটে দেন তিনি। এরপর বারা বার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।এদিকে ডিলার আহমেদ মোস্তাকিন কাফির দোকানের ঠিকানা ব্যানারে ১২৪০/৫ মনিপুর, মিরপুর থাকলেও তিনি নার্গিস ট্রেডার্স,৬৬৮ পশ্চিম কাজীপাড়া ঠিকানায় পণ্য সেল করছেন।উক্ত ট্রাকসেল ও দোকান সেলের অনিয়ম সম্পর্কে ঢাকা রেশনিং কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রক জাহাঙ্গীর আলম বলেন, যদি এরকম কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে আমি শক্তহাতে কঠিন ব্যাবস্থা গ্রহণ করবো।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dailyjanaokantha.com/crime-and-the-court/1423/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলার আটক  

টাকার বিনিময়ে বদলি বাণিজ্যের অভিযোগ খাদ্য অধিদপ্তরে: কুষ্টিয়া ফেলে সিরাজগঞ্জে যোগদানের নেপথ্যে কী?

হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে যোগ দিলেন নন্দীগ্রামের কৃতি সন্তান ফারুক আহমেদ

পেশাজীবীদের নিরাপত্তায় ন্যায্য পে-স্কেল, শক্তিশালী অর্থনীতি ও বীমা কাঠামো গড়ে তোলার আহ্বান পেশাজীবী নেতৃবৃন্দের

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

তৃণমূল থেকে কেন্দ্রে: ১৭ বছরের জেল-জুলুম পেরিয়ে লালবাগের কৃতি সন্তান আলমগীর কবির সেলিমের রাজনৈতিক পথচলা

ঢাকা রেশনিং এর প্রধান নিয়ন্ত্রকের রুমে অভিযোগকারীকে পিটিয়ে রক্তাক্ত জখম

বদলির আদেশের পর ব্যাকডেটে ডিলার নিয়োগ! ঢাকা রেশনিংয়ের সাবেক প্রধান নিয়ন্ত্রক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ

১০

কুমিল্লায় ৫ মাসে এইডসে ৭ মৃত্যু, ঝুঁকিতে সমকামী ও যৌনকর্মীরা

১১

রাষ্ট্রের জন্য নির্ঘুম জীবন: দায়িত্বের বেড়াজালে হারিয়ে যাচ্ছে সাংবাদিক ও পুলিশ সদস্যদের স্বপ্ন

১২

জাকির ওরফে ‘হোয়াইট জাকির’ কর্তৃক সাংবাদিককে প্রাণনাশের হুমকি, পল্টন থানায় জিডি

১৩

ঢাকা রেশনিং দপ্তরের ওএমএস খাতের চাল-আটা কালোবাজারির উদ্দেশ্যে মজুত, ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ

১৪

নিয়ম নীতি তোয়াক্কা না করে কক্সবাজারে ওএমএসের চাল-আটা কালোবাজারে, নেপথ্যে ডিলার ও কর্মকর্তার সিন্ডিকেট!

১৫

চাঁদপুরে প্রবাসী পরিবার প্রতারণার শিকার দালাল চক্রের বিরুদ্ধে অভিযোগ

১৬

শাপলা চত্বরের ইতিহাস পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির দাবি ছাত্র জমিয়তের –

১৭

তিস্তা ব্রহ্মপুত্র ধরলার পানি বৃদ্ধি

১৮

মানবপাচার ও অপহরণ চক্রের- ৩ সদস্য গ্রেপ্তার

১৯

বালু নদীর উপর কেওঢালা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন

২০