super admin
৯ জানুয়ারী ২০২৬, ৮:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিবগঞ্জ উপজেলা(বগুড়া) কল্যাণ সমিতি ঢাকার নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক : শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা’র ২০২৬–২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ড. কাজী মো. ইমদাদুল হক। সাধারণ সম্পাদক হিসেবে সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মশিহুর রহমানসহ মোট ২৯ সদস্যের কার্যকরী পরিষদ নির্বাচিত হয়েছে।

এ উপলক্ষে সমিতির ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা, নির্বাচন ও প্রীতিভোজ আজ ঢাকার ধানমন্ডিস্থ ড. কুদরত-এ-খোদা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সরকারের সাবেক সচিব মো. আবুল কালাম আজাদ। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন রাকাব-এর সাবেক এমডি মো. মুঈন উদ্দিন ও মো. ইসতেহাদ আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ডা. এ.জেড.এম. মাইদুল ইসলাম এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রকৌশলী মো: রফিকুল ইসলাম। সাবেক প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার ডা. ফিরোজ মাহমুদ ইকবাল, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান মো. শাখাওয়াত হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. নাসিমুল গনি ববি,বিমান বাহিনীর এয়ার কমডোর (অব.) এম. এ. রউফ, রাকাব-এর সাবেক এমডি মো. মুঈন উদ্দিন, ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি জনস্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক সরকারি বিশ্লেষক ডা. মো. আবু বকর সিদ্দিক, বিএডিসি’র সাবেক জিএম কৃষিবিদ মো. আতাউর রহমান, বিএডিসি’র সাবেক অতিরিক্ত মহাব্যবস্থাপক কৃষিবিদ কেএম নজরুল ইসলাম, দৈনিক আকাশ জমিন পত্রিকার সম্পাদক মীর লিয়াকত আলীসহ বিভিন্ন পেশার শিবগঞ্জের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদ্য নির্বাচিত সভাপতি ড. কাজী মো. ইমদাদুল হক। সভা সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মো. হাসেমুজ্জামান, মো. মশিহুর রহমান ও মো. আব্দুল আলীম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অনুষ্ঠানের আহ্বায়ক কৃষিবিদ মুহাম্মদ তাহাজ্জত আলী এবং সদস্য সচিব মো. তাহাজ্জত আলী বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক মো. আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. আবু বকর সিদ্দিক, সমাজ কল্যাণ সম্পাদক মো. মোফাচ্ছের আলী, মো. মাসুদুর রহমান, ক্রীড়া সম্পাদক মো. আরিফুর রহমান, মো. রওশন আলী, মো. শামীম হোসেন মণ্ডল, আইসিটি সম্পাদক প্রকৌশলী মো. নুর আলম সুমন, সাবিহা আলম মুন্নি,প্রকৌশলী মো. শামীম মীর,মশিউর রহমান আপেল,মো: মাহবুব হোসেন সহ সমিতির সদস্যবৃন্দ।
বার্ষিক সাধারণ সভায় সমিতির বিগত কার্যক্রম ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা হিসেবে সমিতির নিজস্ব ভাবে ক্রয়কৃত ১০ কাঠা জমির বাকী কিস্তির টাকার বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের এক বিশেষ পর্বে সমিতিতে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শিবগঞ্জের ১৮ জন কৃতি সন্তানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সবশেষে প্রীতিভোজের মধ্য দিয়ে দিনব্যাপী এই সফল আয়োজনের সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dailyjanaokantha.com/country-news/1681/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

২

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলার আটক  

৩

টাকার বিনিময়ে বদলি বাণিজ্যের অভিযোগ খাদ্য অধিদপ্তরে: কুষ্টিয়া ফেলে সিরাজগঞ্জে যোগদানের নেপথ্যে কী?

৪

হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে যোগ দিলেন নন্দীগ্রামের কৃতি সন্তান ফারুক আহমেদ

৫

পেশাজীবীদের নিরাপত্তায় ন্যায্য পে-স্কেল, শক্তিশালী অর্থনীতি ও বীমা কাঠামো গড়ে তোলার আহ্বান পেশাজীবী নেতৃবৃন্দের

৬

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

৭

তৃণমূল থেকে কেন্দ্রে: ১৭ বছরের জেল-জুলুম পেরিয়ে লালবাগের কৃতি সন্তান আলমগীর কবির সেলিমের রাজনৈতিক পথচলা

৮

ঢাকা রেশনিং এর প্রধান নিয়ন্ত্রকের রুমে অভিযোগকারীকে পিটিয়ে রক্তাক্ত জখম

৯

বদলির আদেশের পর ব্যাকডেটে ডিলার নিয়োগ! ঢাকা রেশনিংয়ের সাবেক প্রধান নিয়ন্ত্রক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ

১০

কুমিল্লায় ৫ মাসে এইডসে ৭ মৃত্যু, ঝুঁকিতে সমকামী ও যৌনকর্মীরা

১১

রাষ্ট্রের জন্য নির্ঘুম জীবন: দায়িত্বের বেড়াজালে হারিয়ে যাচ্ছে সাংবাদিক ও পুলিশ সদস্যদের স্বপ্ন

১২

জাকির ওরফে ‘হোয়াইট জাকির’ কর্তৃক সাংবাদিককে প্রাণনাশের হুমকি, পল্টন থানায় জিডি

১৩

ঢাকা রেশনিং দপ্তরের ওএমএস খাতের চাল-আটা কালোবাজারির উদ্দেশ্যে মজুত, ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ

১৪

নিয়ম নীতি তোয়াক্কা না করে কক্সবাজারে ওএমএসের চাল-আটা কালোবাজারে, নেপথ্যে ডিলার ও কর্মকর্তার সিন্ডিকেট!

১৫

চাঁদপুরে প্রবাসী পরিবার প্রতারণার শিকার দালাল চক্রের বিরুদ্ধে অভিযোগ

১৬

শাপলা চত্বরের ইতিহাস পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির দাবি ছাত্র জমিয়তের –

১৭

তিস্তা ব্রহ্মপুত্র ধরলার পানি বৃদ্ধি

১৮

মানবপাচার ও অপহরণ চক্রের- ৩ সদস্য গ্রেপ্তার

১৯

বালু নদীর উপর কেওঢালা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন

২০