super admin
৭ জানুয়ারী ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাদুল্লাপুরে ৫ ইটভাটায় ২৩ লক্ষ টাকা জরিমানাসহ বন্ধের নির্দেশ

আব্দুর রাজ্জাক সরকার, গাইবান্ধা : ‎গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। বুধবার ৭ জানুয়ারি ২০২৬ পরিবেশ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে পাঁচটি অবৈধ ইটভাটাকে মোট ২৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং একই সঙ্গে ইটভাটাগুলো বন্ধের নির্দেশনা প্রদান করা হয়েছে।

‎‎ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত ইটভাটাগুলো হলো-
‎মেসার্স এম. এ ব্রিকস, মেসার্স এ জেড বি ব্রিকস, এস আই বি ব্রিকস, মেসার্স সরকার ব্রিকস ও মেসার্স আনোয়ারা ব্রিকস।

‎মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ জাহিদ রাতুল। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ শের আলম।

‎অভিযানকালে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রুনায়েত আমিন রেজা, গাইবান্ধা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক উত্তম কুমার, বিভাগীয় ও জেলা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে পুলিশ, র‍্যাব ও ফায়ার সার্ভিস।
‎পরিবেশ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয়ের উপপরিচালক (কর্ম) উত্তম কুমার জানান, বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।
‎উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর সাদুল্লাপুর উপজেলার এম. এ ব্রিকস-এ অবৈধ কার্যক্রম নিয়ে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের পরিপ্রেক্ষিতেই আজকের এই অভিযান পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
‎পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dailyjanaokantha.com/country-news/1653/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

২

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলার আটক  

৩

টাকার বিনিময়ে বদলি বাণিজ্যের অভিযোগ খাদ্য অধিদপ্তরে: কুষ্টিয়া ফেলে সিরাজগঞ্জে যোগদানের নেপথ্যে কী?

৪

হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে যোগ দিলেন নন্দীগ্রামের কৃতি সন্তান ফারুক আহমেদ

৫

পেশাজীবীদের নিরাপত্তায় ন্যায্য পে-স্কেল, শক্তিশালী অর্থনীতি ও বীমা কাঠামো গড়ে তোলার আহ্বান পেশাজীবী নেতৃবৃন্দের

৬

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

৭

তৃণমূল থেকে কেন্দ্রে: ১৭ বছরের জেল-জুলুম পেরিয়ে লালবাগের কৃতি সন্তান আলমগীর কবির সেলিমের রাজনৈতিক পথচলা

৮

ঢাকা রেশনিং এর প্রধান নিয়ন্ত্রকের রুমে অভিযোগকারীকে পিটিয়ে রক্তাক্ত জখম

৯

বদলির আদেশের পর ব্যাকডেটে ডিলার নিয়োগ! ঢাকা রেশনিংয়ের সাবেক প্রধান নিয়ন্ত্রক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ

১০

কুমিল্লায় ৫ মাসে এইডসে ৭ মৃত্যু, ঝুঁকিতে সমকামী ও যৌনকর্মীরা

১১

রাষ্ট্রের জন্য নির্ঘুম জীবন: দায়িত্বের বেড়াজালে হারিয়ে যাচ্ছে সাংবাদিক ও পুলিশ সদস্যদের স্বপ্ন

১২

জাকির ওরফে ‘হোয়াইট জাকির’ কর্তৃক সাংবাদিককে প্রাণনাশের হুমকি, পল্টন থানায় জিডি

১৩

ঢাকা রেশনিং দপ্তরের ওএমএস খাতের চাল-আটা কালোবাজারির উদ্দেশ্যে মজুত, ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ

১৪

নিয়ম নীতি তোয়াক্কা না করে কক্সবাজারে ওএমএসের চাল-আটা কালোবাজারে, নেপথ্যে ডিলার ও কর্মকর্তার সিন্ডিকেট!

১৫

চাঁদপুরে প্রবাসী পরিবার প্রতারণার শিকার দালাল চক্রের বিরুদ্ধে অভিযোগ

১৬

শাপলা চত্বরের ইতিহাস পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির দাবি ছাত্র জমিয়তের –

১৭

তিস্তা ব্রহ্মপুত্র ধরলার পানি বৃদ্ধি

১৮

মানবপাচার ও অপহরণ চক্রের- ৩ সদস্য গ্রেপ্তার

১৯

বালু নদীর উপর কেওঢালা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন

২০