স্টাফ রপোর্টর:রাজধানীর গুলিস্তানের খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের একটি গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টা ২৮ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার গণমাধ্যমকে জানিয়েছেন, “গুলিস্তানের খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের ৬ তলায় একটি গোডাউনে আগুন লাগার খবর পাওয়া গেছে। বর্তমানে আমাদের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।”
মন্তব্য করুন