১২ ডিসেম্বর ২০২৫, ৬:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সখীপুর লন্ডন প্রবাসী রুবেলের বিরুদ্ধে মানববন্ধন

আহমেদ সাজু (সখীপুর) টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুর উপজেলার লন্ডন প্রবাসী রুবেলের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের জমি দখল ও স্থানীয় লোকজনদের হয়রানির অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী।শুক্রবার (১৩ ডিসেম্বর)বিকেল আনুমানিক ৪টার দিকে মাঝি পাড়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এ মানববন্ধনে আশেপাশের গ্রামের প্রায় কয়েক’শ লোক অংশ নেয়।এ-সময় মানববন্ধনে উপস্থিত সাধারণ মানুষ রুবেলের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ এনে স্লোগান দিতে থাকে। সাধারণ মানুষের দাবি,দীর্ঘদিন যাবৎ রুবেল ও তার পরিবার এই মহল্লার মানুষকে নানাভাবে হয়রানি ও নির্যাতন করে আসছে।গত কিছু ধরে আমাদের মহল্লার প্রায় ৩’শ পরিবারের চলাচলের একমাত্র রাস্তা বিভিন্ন দপ্তরে ভিত্তিহীন অভিযোগ করে চলাচলে বাধা দিচ্ছে। সম্প্রতি ৬ ফুটের ইট সলিংয়ের এই রাস্তা তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয় তার পরিবার।

স্থানীয় বাসিন্দা মুক্তি বেগমের দাবি,রুবেল লন্ডন থেকে দেশে এসে আমাদেরকে অকথ্য ভাষায় গালি-গালাজ ও হুমকি দেয়।এ মানববন্ধনে অংশ নেওয়া হিন্দু সম্প্রদায়ের অখিল জানান,রাস্তাটি আমাদের পৈত্রিক জমির উপর দিয়ে গেছে।এই রাস্তার জায়গায় রুবেলের কোন জমি নেই।তার ক্রয়কৃত বিরোধপূর্ন ১২ শতাংশ জমি আমাদের পৈত্রিক সম্পত্তি।ইতিমধ্যে ঐ জমির উপর মামলা করে আদালতের রায় পেয়েছি।মানুষের দুর্ভোগ লাগবে রাস্তার ব্যাপারে আমাদের ওয়ারিশগণের আপত্তি নেই।রুবেলের মা আঙ্গুরী বেগম কথায় কথায় সবাইকে বস্তিবাসী বলে তাচ্ছিল্য করে।তিনি আরও অভিযোগ করেন,রুবেল ও তার পরিবার বাপ-দাদার ভিটে থেকে উচ্ছেদ করে ভারত পাঠিয়ে দেবে বলে হুমকি দেয়।

হামিদ নামে এক ব্যবসায়ী বক্তৃতায় জানায় রুবেল লন্ডন বসে হৃদয়ে সখীপুর নামক ফেসবুক আইডি খুলে এলাকার স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির সম্মানী ব্যক্তি আপত্তিকর পোস্ট করে মানহানি ঘটাচ্ছে।আমরা ঐক্যবদ্ধ্য হয়ে রুবেল ও তার পরিবারের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।এ সময় উপজেলা বিএনপি নেতা নুরুল ইসলাম বলেন,প্রশাসন অভিযুক্ত পরিবারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।এ মানববন্ধন চলাকালে সখীপুর -কালিদাস রোডের ৯নং মাঝি এলাকায় রাস্তার দু-পাশে মানববন্ধনে অংশ লোকজনে চাপে তীব্র যানযটের সৃষ্টি হলে মানববন্ধন শেষ করা হয়।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dailyjanaokantha.com/country-news/1139/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

২

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলার আটক  

৩

টাকার বিনিময়ে বদলি বাণিজ্যের অভিযোগ খাদ্য অধিদপ্তরে: কুষ্টিয়া ফেলে সিরাজগঞ্জে যোগদানের নেপথ্যে কী?

৪

হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে যোগ দিলেন নন্দীগ্রামের কৃতি সন্তান ফারুক আহমেদ

৫

পেশাজীবীদের নিরাপত্তায় ন্যায্য পে-স্কেল, শক্তিশালী অর্থনীতি ও বীমা কাঠামো গড়ে তোলার আহ্বান পেশাজীবী নেতৃবৃন্দের

৬

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

৭

তৃণমূল থেকে কেন্দ্রে: ১৭ বছরের জেল-জুলুম পেরিয়ে লালবাগের কৃতি সন্তান আলমগীর কবির সেলিমের রাজনৈতিক পথচলা

৮

ঢাকা রেশনিং এর প্রধান নিয়ন্ত্রকের রুমে অভিযোগকারীকে পিটিয়ে রক্তাক্ত জখম

৯

বদলির আদেশের পর ব্যাকডেটে ডিলার নিয়োগ! ঢাকা রেশনিংয়ের সাবেক প্রধান নিয়ন্ত্রক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ

১০

কুমিল্লায় ৫ মাসে এইডসে ৭ মৃত্যু, ঝুঁকিতে সমকামী ও যৌনকর্মীরা

১১

রাষ্ট্রের জন্য নির্ঘুম জীবন: দায়িত্বের বেড়াজালে হারিয়ে যাচ্ছে সাংবাদিক ও পুলিশ সদস্যদের স্বপ্ন

১২

জাকির ওরফে ‘হোয়াইট জাকির’ কর্তৃক সাংবাদিককে প্রাণনাশের হুমকি, পল্টন থানায় জিডি

১৩

ঢাকা রেশনিং দপ্তরের ওএমএস খাতের চাল-আটা কালোবাজারির উদ্দেশ্যে মজুত, ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ

১৪

নিয়ম নীতি তোয়াক্কা না করে কক্সবাজারে ওএমএসের চাল-আটা কালোবাজারে, নেপথ্যে ডিলার ও কর্মকর্তার সিন্ডিকেট!

১৫

চাঁদপুরে প্রবাসী পরিবার প্রতারণার শিকার দালাল চক্রের বিরুদ্ধে অভিযোগ

১৬

শাপলা চত্বরের ইতিহাস পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির দাবি ছাত্র জমিয়তের –

১৭

তিস্তা ব্রহ্মপুত্র ধরলার পানি বৃদ্ধি

১৮

মানবপাচার ও অপহরণ চক্রের- ৩ সদস্য গ্রেপ্তার

১৯

বালু নদীর উপর কেওঢালা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন

২০