১১ ডিসেম্বর ২০২৫, ১:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

র‌্যাব-১৪–এর অভিযানে ফুলবাড়ীয়া থেকে অপহৃত কিশোরী উদ্ধার, প্রধান আসামি গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার এক নাবালিকা অপহরণ মামলার প্রধান আসামি মোঃ আলী হোসেন (২৬)–কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, ময়মনসিংহ সদর কোম্পানি। একই সঙ্গে অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ভুইঘড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-১৪–এর আভিযানিক দল।

মামলার সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা আলী হোসেন দীর্ঘদিন ধরে মাদ্রাসাপড়ুয়া ওই কিশোরীকে পথে-ঘাটে উত্ত্যক্ত করতেন। বিষয়টি ভিকটিমের পরিবার প্রতিকার চাইলে কোনো সমাধান না হয়ে বরং উত্ত্যক্তকারী আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে অপহরণের হুমকি দেন তিনি।

গত ১৩ নভেম্বর রাত প্রায় ৩টার দিকে ভিকটিম প্রকৃতির ডাকে বাইরে বের হলে আলী হোসেন ও তার সহযোগীরা তাকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। পরে ভিকটিমের পিতা ফুলবাড়ীয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০২৫)-এর ৭/৩০ ধারায় মামলা দায়ের করেন (মামলা নং–০২, তারিখ–০২ ডিসেম্বর ২০২৫)।

র‌্যাব জানায়, মামলা রুজুর পর থেকেই ভিকটিম উদ্ধার ও আসামি গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব-১৪। গোপন তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র‌্যাব-১১–এর সহযোগিতায় নারায়ণগঞ্জের ভুইঘড় এলাকায় অভিযান চালানো হয়। এসময় অপহৃত কিশোরীকে উদ্ধার এবং প্রধান আসামি আলী হোসেনকে গ্রেফতার করা সম্ভব হয়। উদ্ধারকৃত ভিকটিমকে নিরাপদ হেফাজতে এবং গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-১৪ জানিয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dailyjanaokantha.com/country-news/1123/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

২

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলার আটক  

৩

টাকার বিনিময়ে বদলি বাণিজ্যের অভিযোগ খাদ্য অধিদপ্তরে: কুষ্টিয়া ফেলে সিরাজগঞ্জে যোগদানের নেপথ্যে কী?

৪

হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে যোগ দিলেন নন্দীগ্রামের কৃতি সন্তান ফারুক আহমেদ

৫

পেশাজীবীদের নিরাপত্তায় ন্যায্য পে-স্কেল, শক্তিশালী অর্থনীতি ও বীমা কাঠামো গড়ে তোলার আহ্বান পেশাজীবী নেতৃবৃন্দের

৬

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

৭

তৃণমূল থেকে কেন্দ্রে: ১৭ বছরের জেল-জুলুম পেরিয়ে লালবাগের কৃতি সন্তান আলমগীর কবির সেলিমের রাজনৈতিক পথচলা

৮

ঢাকা রেশনিং এর প্রধান নিয়ন্ত্রকের রুমে অভিযোগকারীকে পিটিয়ে রক্তাক্ত জখম

৯

বদলির আদেশের পর ব্যাকডেটে ডিলার নিয়োগ! ঢাকা রেশনিংয়ের সাবেক প্রধান নিয়ন্ত্রক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ

১০

কুমিল্লায় ৫ মাসে এইডসে ৭ মৃত্যু, ঝুঁকিতে সমকামী ও যৌনকর্মীরা

১১

রাষ্ট্রের জন্য নির্ঘুম জীবন: দায়িত্বের বেড়াজালে হারিয়ে যাচ্ছে সাংবাদিক ও পুলিশ সদস্যদের স্বপ্ন

১২

জাকির ওরফে ‘হোয়াইট জাকির’ কর্তৃক সাংবাদিককে প্রাণনাশের হুমকি, পল্টন থানায় জিডি

১৩

ঢাকা রেশনিং দপ্তরের ওএমএস খাতের চাল-আটা কালোবাজারির উদ্দেশ্যে মজুত, ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ

১৪

নিয়ম নীতি তোয়াক্কা না করে কক্সবাজারে ওএমএসের চাল-আটা কালোবাজারে, নেপথ্যে ডিলার ও কর্মকর্তার সিন্ডিকেট!

১৫

চাঁদপুরে প্রবাসী পরিবার প্রতারণার শিকার দালাল চক্রের বিরুদ্ধে অভিযোগ

১৬

শাপলা চত্বরের ইতিহাস পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির দাবি ছাত্র জমিয়তের –

১৭

তিস্তা ব্রহ্মপুত্র ধরলার পানি বৃদ্ধি

১৮

মানবপাচার ও অপহরণ চক্রের- ৩ সদস্য গ্রেপ্তার

১৯

বালু নদীর উপর কেওঢালা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন

২০