স্টাফ রিপোর্টার : ঢাকা রেশনিং এর প্রধান নিয়ন্ত্রকের রুমে অভিযোগকারীকে পিটিয়ে রক্তাক্ত জখমের অভিযোগ উঠেছে। জানা যায়, ঢাকা রেশনিং দপ্তর কর্তৃক ঢাকা মহানগরীর উত্তর/দক্ষিণে ওএমএস ডিলার নিয়োগ-২০২৫ এ মিথ্যা তথ্য প্রদান, ট্রেড লাইসেন্স টেম্পারিং, একই পরিবারে একাধিক ডিলার প্রদান ও তথ্য গোপন করাসহ অসঙ্গতির অভিযোগের বিষয়ে তদন্ত করার জন্য
প্রধান নিয়ন্ত্রক, ঢাকা রেশনিং এর দপ্তর, ঢাকায় আজ ১৮ জুন বৃহস্পতিবার সকাল ১০.০০ ঘটিকায় তদন্ত কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বাদী তারিকুল ইসলাম তদন্তস্থলে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে প্রধান নিয়ন্ত্রক আব্দুল কাদেরের রুমের ভিতর আগে থেকে উপস্থিত থাকা কয়েকজন
তার উপর হামলা করে জোরপূর্বক কাগজে স্বাক্ষর নিয়ে রক্তাক্ত করে হাসপাতালে পাঠান।
বর্তমানে তরিকুল ইসলাম ঢাকা মেডিকেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
মন্তব্য করুন