super admin
২৩ মে ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাকির ওরফে ‘হোয়াইট জাকির’ কর্তৃক সাংবাদিককে প্রাণনাশের হুমকি, পল্টন থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক: দৈনিক মুক্ত খবরের সিনিয়র রিপোর্টার আবু বক্কর সিদ্দিককে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জাকির ওরফে ‘হোয়াইট জাকির’ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক আজ (২৩ মে) পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, যার নম্বর ১৭২৮। এর আগেও অভিযুক্ত জাকিরের বিরুদ্ধে একাধিক সাংবাদিককে মারধর ও হেনস্তা করার অভিযোগে থানায় জিডি হয়েছে বলে জানা গেছে।

জিডি সূত্রে জানা যায়, দৈনিক মুক্ত খবরের সিনিয়র রিপোর্টার আবু বক্কর সিদ্দিককে তার পেশাগত দায়িত্ব পালন ও সংবাদ প্রকাশের জেরে মোবাইল ফোনে সরাসরি প্রাণনাশের হুমকি দেন জাকির ওরফে হোয়াইট জাকির। হুমকিতে আতঙ্কিত না হয়ে সাংবাদিক আবু বক্কর সিদ্দিক নিজের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনি পদক্ষেপ হিসেবে পল্টন থানার শরণাপন্ন হন।

স্থানীয় ও সাংবাদিক সূত্রে জানা গেছে, হোয়াইট জাকিরের বিরুদ্ধে সাংবাদিকদের ওপর চড়াও হওয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও বিভিন্ন সময় পেশাগত দায়িত্ব পালনকালে আরও কয়েকজন সংবাদকর্মীকে মারধর, লাঞ্ছিত ও হেনস্তা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সেসব ঘটনাতেও ভুক্তভোগী সাংবাদিকরা সংশ্লিষ্ট থানায় জিডি ও লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।

বারবার সাংবাদিকদের ওপর এমন হামলা, হেনস্তা ও প্রাণনাশের হুমকির ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা বলছেন, গণমাধ্যমের কণ্ঠরোধ করতেই স্বাধীন সাংবাদিকতায় এভাবে বাধা দেওয়া হচ্ছে এবং সাংবাদিকদের জীবনকে ঝুঁকিতে ফেলা হচ্ছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা জরুরি বলে করেন সাংবাদিক সমাজ।

পল্টন থানা পুলিশ জিডি গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ জানিয়েছে, হুমকি দেওয়ার বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্ত জাকির ওরফে হোয়াইট জাকিরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ভুক্তভোগী সাংবাদিকের নিরাপত্তার বিষয়টিও পুলিশ গুরুত্ব দিয়ে দেখছে।

 

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dailyjanaokantha.com/crime-and-the-court/1966/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রের জন্য নির্ঘুম জীবন: দায়িত্বের বেড়াজালে হারিয়ে যাচ্ছে সাংবাদিক ও পুলিশ সদস্যদের স্বপ্ন

জাকির ওরফে ‘হোয়াইট জাকির’ কর্তৃক সাংবাদিককে প্রাণনাশের হুমকি, পল্টন থানায় জিডি

ঢাকা রেশনিং দপ্তরের ওএমএস খাতের চাল-আটা কালোবাজারির উদ্দেশ্যে মজুত, ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ

নিয়ম নীতি তোয়াক্কা না করে কক্সবাজারে ওএমএসের চাল-আটা কালোবাজারে, নেপথ্যে ডিলার ও কর্মকর্তার সিন্ডিকেট!

চাঁদপুরে প্রবাসী পরিবার প্রতারণার শিকার দালাল চক্রের বিরুদ্ধে অভিযোগ

শাপলা চত্বরের ইতিহাস পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির দাবি ছাত্র জমিয়তের –

তিস্তা ব্রহ্মপুত্র ধরলার পানি বৃদ্ধি

মানবপাচার ও অপহরণ চক্রের- ৩ সদস্য গ্রেপ্তার

বালু নদীর উপর কেওঢালা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন

যশোর জেনারেল হাসপাতালে নারী চোর আটক

১০

দম্পতি দালালের খপ্পরে পড়ে সর্বস্বান্ত পারুল আক্তার

১১

ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির অভিযোগে যুবককে জরিমানা ও কারাদণ্ডল

১২

সাংবাদিক আবু বক্কর সিদ্দিককে হাত-পায়ের রগ কেটে হত্যার হুমকি, থানায় জিডি

১৩

ডিলার ও তদারককারীর যোগসাজশে ঢাকা রেশনিংয়ে অনিয়ম: দিশেহারা সাধারণ মানুষ 

১৪

জ্বালানি তেলের দাম বাড়ল

১৫

মুদি দোকান নেই, তবুও মিলছে টিসিবি লাইসেন্স: টাকার বিনিময়ে সিটি কর্পোরেশনের ‘ভুয়া’ ট্রেড লাইসেন্স ও ভাড়া বাণিজ্যের রমরমা কারবার

১৬

গাইবান্ধায় মাদকের অভয়ারণ্য রুখতে প্রশাসনের চরম ব্যর্থতা

১৭

ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনায় আশাবাদী হোয়াইট হাউস

১৮

রাতের মধ্যে দেশের তিন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

১৯

টাঙ্গাইলে কৃষক সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী

২০