super admin
৩০ ডিসেম্বর ২০২৫, ৫:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমল ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে নিত্যপণ্য ও ছাগল বিতরণ

আব্দুর রাজ্জাক, জয়পুরহাট: জয়পুরহাটের কালাই উপজেলায় আমল ফাউন্ডেশনের উদ্যোগে ১০০টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এক মাসের নিত্যপণ্য সামগ্রী ও দুইটি করে ছাগল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে কালাই সরকারি মহিলা কলেজ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালাই উপজেলা নির্বাহী অফিসার মোছা. শামীম আরা। এ সময় আরও উপস্থিত ছিলেন কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, আমল ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার জাহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম বকুলসহ সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যরা।
প্রতিটি পরিবারকে দুইটি করে ছাগলের পাশাপাশি ২৫ কেজি চাল, ৫ কেজি মসুর ডাল, ৩ লিটার ভোজ্যতেল, ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ১ কেজি হলুদ গুঁড়া, ১ কেজি মরিচ গুঁড়া, ১ কেজি মুড়ি, ১ কেজি গুড়, একটি ডেটল সাবান, লিকুইড হ্যান্ড ওয়াশ, অ্যান্টিসেপ্টিক ক্রিম, ওরস্যালাইন, নাপা ও মেট্রোনিডাজল ট্যাবলেট, ডিটারজেন্ট পাউডার, একটি ছাতা ও একটি বালিশ প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোছা. শামীম আরা বলেন, ছাগলগুলো বিক্রির জন্য নয়; এগুলো লালন-পালনের মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে স্বাবলম্বী করে তুলতেই দেওয়া হয়েছে। কোনো ছাগল অসুস্থ হলে প্রাণিসম্পদ অফিসে যোগাযোগ করলে বিনামূল্যে চিকিৎসা সেবা পাওয়া যাবে।

আমল ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার জাহিদুল ইসলাম বলেন, আমল ফাউন্ডেশন পাঁচটি খাতে কাজ করে। এরই অংশ হিসেবে পরিবেশ ও জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় আজ কালাই উপজেলার ১০০টি পরিবারকে এই সহায়তা দেওয়া হয়েছে।

সহায়তা পাওয়া সুবিধাবঞ্চিত সামছুল ইসলাম বলেন, এই সহায়তা পেয়ে আমি খুবই খুশি। ছাগলগুলো লালন-পালন করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবো।

 

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dailyjanaokantha.com/country-news/1564/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

২

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলার আটক  

৩

টাকার বিনিময়ে বদলি বাণিজ্যের অভিযোগ খাদ্য অধিদপ্তরে: কুষ্টিয়া ফেলে সিরাজগঞ্জে যোগদানের নেপথ্যে কী?

৪

হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে যোগ দিলেন নন্দীগ্রামের কৃতি সন্তান ফারুক আহমেদ

৫

পেশাজীবীদের নিরাপত্তায় ন্যায্য পে-স্কেল, শক্তিশালী অর্থনীতি ও বীমা কাঠামো গড়ে তোলার আহ্বান পেশাজীবী নেতৃবৃন্দের

৬

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

৭

তৃণমূল থেকে কেন্দ্রে: ১৭ বছরের জেল-জুলুম পেরিয়ে লালবাগের কৃতি সন্তান আলমগীর কবির সেলিমের রাজনৈতিক পথচলা

৮

ঢাকা রেশনিং এর প্রধান নিয়ন্ত্রকের রুমে অভিযোগকারীকে পিটিয়ে রক্তাক্ত জখম

৯

বদলির আদেশের পর ব্যাকডেটে ডিলার নিয়োগ! ঢাকা রেশনিংয়ের সাবেক প্রধান নিয়ন্ত্রক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ

১০

কুমিল্লায় ৫ মাসে এইডসে ৭ মৃত্যু, ঝুঁকিতে সমকামী ও যৌনকর্মীরা

১১

রাষ্ট্রের জন্য নির্ঘুম জীবন: দায়িত্বের বেড়াজালে হারিয়ে যাচ্ছে সাংবাদিক ও পুলিশ সদস্যদের স্বপ্ন

১২

জাকির ওরফে ‘হোয়াইট জাকির’ কর্তৃক সাংবাদিককে প্রাণনাশের হুমকি, পল্টন থানায় জিডি

১৩

ঢাকা রেশনিং দপ্তরের ওএমএস খাতের চাল-আটা কালোবাজারির উদ্দেশ্যে মজুত, ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ

১৪

নিয়ম নীতি তোয়াক্কা না করে কক্সবাজারে ওএমএসের চাল-আটা কালোবাজারে, নেপথ্যে ডিলার ও কর্মকর্তার সিন্ডিকেট!

১৫

চাঁদপুরে প্রবাসী পরিবার প্রতারণার শিকার দালাল চক্রের বিরুদ্ধে অভিযোগ

১৬

শাপলা চত্বরের ইতিহাস পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির দাবি ছাত্র জমিয়তের –

১৭

তিস্তা ব্রহ্মপুত্র ধরলার পানি বৃদ্ধি

১৮

মানবপাচার ও অপহরণ চক্রের- ৩ সদস্য গ্রেপ্তার

১৯

বালু নদীর উপর কেওঢালা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন

২০