super admin
২৮ ডিসেম্বর ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গৃহযুদ্ধের মধ্যেই মিয়ানমারে ভোটগ্রহণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক:সামরিক অভ্যুত্থানের মুখে ২০২১ সালে অং সান সুচি সরকারকে ক্ষমতাচ্যুত করার পর ৫ বছর ধরেই দেশটিতে গৃহযুদ্ধ চলছে। এই পরিস্থিতির মধ্যেই মিয়ানমার পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু করেছে ।

রোববার (২৯ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৬ টা (বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০মিনিট) থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। জাতীয় পার্লামেন্ট ও প্রাদেশিক আইনসভা— উভয় নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

মিয়ানমারের নির্বাচন কমিশনের এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, রাজধানী নেইপিদো, বাণিজ্যিক রাজধানী ও বৃহত্তম শহর ইয়াঙ্গুন, দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়সহ জান্তানিয়ন্ত্রিত সব শহর ও গ্রামাঞ্চলে তবে বিদ্রোহীদের দখলকৃত অঞ্চল ও প্রদেশগুলোতে ভোটগ্রহণ হচ্ছে না।

জানা গেছে, ৩ ধাপে অনুষ্ঠিত হবে এবারের নির্বাচনের ভোট। যার মধ্যে ভোটের প্রথম দুই ধাপ হবে আজ ও ১১ জানুয়ারি। এই দুই ধাপে মোট ৩৩০টি প্রশাসনিক এলাকার মধ্যে ২০২টিতে ভোটগ্রহণ হবে। আর আগামী বছর ২৫ জানুয়ারি তৃতীয় ও শেষ ধাপের ভোটগ্রহণের পর ফল ঘোষণা করা হবে।

মিয়ানমারে এর আগে সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০২০ সালের নভেম্বরে। সেই নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করেছিল গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি’র নেতৃত্বাধীন রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি)।

কিন্তু ওই নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে এনএলডি সরকারকে হটিয়ে জাতীয় ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লেইং এ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন।

 

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dailyjanaokantha.com/international/1536/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদলির আদেশের পর ব্যাকডেটে ডিলার নিয়োগ! ঢাকা রেশনিংয়ের সাবেক প্রধান নিয়ন্ত্রক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ

কুমিল্লায় ৫ মাসে এইডসে ৭ মৃত্যু, ঝুঁকিতে সমকামী ও যৌনকর্মীরা

রাষ্ট্রের জন্য নির্ঘুম জীবন: দায়িত্বের বেড়াজালে হারিয়ে যাচ্ছে সাংবাদিক ও পুলিশ সদস্যদের স্বপ্ন

জাকির ওরফে ‘হোয়াইট জাকির’ কর্তৃক সাংবাদিককে প্রাণনাশের হুমকি, পল্টন থানায় জিডি

ঢাকা রেশনিং দপ্তরের ওএমএস খাতের চাল-আটা কালোবাজারির উদ্দেশ্যে মজুত, ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ

নিয়ম নীতি তোয়াক্কা না করে কক্সবাজারে ওএমএসের চাল-আটা কালোবাজারে, নেপথ্যে ডিলার ও কর্মকর্তার সিন্ডিকেট!

চাঁদপুরে প্রবাসী পরিবার প্রতারণার শিকার দালাল চক্রের বিরুদ্ধে অভিযোগ

শাপলা চত্বরের ইতিহাস পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির দাবি ছাত্র জমিয়তের –

তিস্তা ব্রহ্মপুত্র ধরলার পানি বৃদ্ধি

মানবপাচার ও অপহরণ চক্রের- ৩ সদস্য গ্রেপ্তার

১০

বালু নদীর উপর কেওঢালা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন

১১

যশোর জেনারেল হাসপাতালে নারী চোর আটক

১২

দম্পতি দালালের খপ্পরে পড়ে সর্বস্বান্ত পারুল আক্তার

১৩

ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির অভিযোগে যুবককে জরিমানা ও কারাদণ্ডল

১৪

সাংবাদিক আবু বক্কর সিদ্দিককে হাত-পায়ের রগ কেটে হত্যার হুমকি, থানায় জিডি

১৫

ডিলার ও তদারককারীর যোগসাজশে ঢাকা রেশনিংয়ে অনিয়ম: দিশেহারা সাধারণ মানুষ 

১৬

জ্বালানি তেলের দাম বাড়ল

১৭

মুদি দোকান নেই, তবুও মিলছে টিসিবি লাইসেন্স: টাকার বিনিময়ে সিটি কর্পোরেশনের ‘ভুয়া’ ট্রেড লাইসেন্স ও ভাড়া বাণিজ্যের রমরমা কারবার

১৮

গাইবান্ধায় মাদকের অভয়ারণ্য রুখতে প্রশাসনের চরম ব্যর্থতা

১৯

ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনায় আশাবাদী হোয়াইট হাউস

২০