super admin
২৬ ডিসেম্বর ২০২৫, ৭:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামায়াত দেশে শান্তি চায়নি কখনো : মোমিন মেহেদী

নিজস্ব প্রতিবেদক:নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, একাত্তরের পরবর্তী বা চব্বিশের পরবর্তী সময়ে তাদের কর্মকাণ্ড প্রমাণ করেছে যে, জামায়াত দেশে শান্তি চায়নি কখনো। যদি দেশে শান্তি চাইতো তাহলে একের পর জোটের নামে মানুষকে বিভ্রান্ত করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করতো না।

২৬ ডিসেম্বর ৩৩ তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত ‘আসন্ন নির্বাচন নাকি প্রহসন’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, নির্মম হলেও সত্য যে, জামায়াম-শিবির একাত্তরের পথেই হাঁটছে। তারা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য নিজেদের দলীয় ও সমমনা নেতাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীকে হত্যার নীলনকশা বাস্তবায়ন করছে। একের পর এক যত সন্ত্রাস- নৈরাজ-চাঁদাবাজী-দলবাজীর ঘটনা সামনে এসেছে কোনো না কোনোভাবে তাদের ইন্ধনের প্রমাণ চলে আসছে। তারা গণমাধ্যমের উপর সবচেয়ে বেশি নাখোশ, যে কারণে বিভিন্ন বিশ^বিদ্যালয়ে অবৈধ উপায়ে ক্ষমতায় আসা শিবির নেতারা এখন গণমাধ্যমের ভবন জ¦ালিয়ে-পুড়িয়ে দেয়ার প্রকাশ্য ঘোষণা দিচ্ছে। এদেরকে প্রতিহত করতে প্রকৃত দেশপ্রেমিকদেরকে আরো সংগঠিত হতে হবে। এসময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, যুগ্ম মহাসচিব ওয়াজেদ রানা, সদস্য শাহিনা খান, অরবিন্দ দেবনাথ প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ আরো বলেন, নতুনধারা বাংলাদেশ এনডিবি ১২ বছর ধরে রাজপথে থেকেছে ছাত্র-যুব-জনতার কল্যাণকে কেন্দ্র করে। ২০১২ সালের ৩০ ডিসেম্বর রেডর‌্যালীর মধ্য দিয়ে আত্মপ্রকাশের পর থেকে ক্রমশ সারাদেশে সকল শ্রেণি পেশার মানুষকে সাথে নিয়ে এগিয়ে চলছে নতুনধারা। পরপর ৩ বার নিবন্ধনের সকল শর্ত পূরণ করে আবেদন করেও নিবন্ধন না পাওয়ায় মোটেই চিন্তিত নন নতুনধারার নেতৃবৃন্দ। দেশকে ভালোবেসে সাহসের রাজনীতি করবে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে এই নতুনধারা। তারা অতিতের রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে ছিলো, এখনো আছে, আগামীতেও থাকবে। কখনো ১ টা আসনের জন্য বড় বোয়ালের পেটে যাওয়ার রাজনৈতিক পথে হাঁটবে না নতুনধারা বাংলাদেশ এনডিবির কোনো নেতা। আজ অনেকে বলেন, আগে এমপি হই, পরে সততার রাজনীতি করবো। কিন্তু ইতিহাস বলে- মেনন, ইনু, দিলিপ বড়ুয়ারা পারেনি ছোট দলের বড় নেতা হয়েও জনগণের কল্যাণ করতে, এরাও পারবে না।

 

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dailyjanaokantha.com/country-news/1481/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

২

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলার আটক  

৩

টাকার বিনিময়ে বদলি বাণিজ্যের অভিযোগ খাদ্য অধিদপ্তরে: কুষ্টিয়া ফেলে সিরাজগঞ্জে যোগদানের নেপথ্যে কী?

৪

হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে যোগ দিলেন নন্দীগ্রামের কৃতি সন্তান ফারুক আহমেদ

৫

পেশাজীবীদের নিরাপত্তায় ন্যায্য পে-স্কেল, শক্তিশালী অর্থনীতি ও বীমা কাঠামো গড়ে তোলার আহ্বান পেশাজীবী নেতৃবৃন্দের

৬

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

৭

তৃণমূল থেকে কেন্দ্রে: ১৭ বছরের জেল-জুলুম পেরিয়ে লালবাগের কৃতি সন্তান আলমগীর কবির সেলিমের রাজনৈতিক পথচলা

৮

ঢাকা রেশনিং এর প্রধান নিয়ন্ত্রকের রুমে অভিযোগকারীকে পিটিয়ে রক্তাক্ত জখম

৯

বদলির আদেশের পর ব্যাকডেটে ডিলার নিয়োগ! ঢাকা রেশনিংয়ের সাবেক প্রধান নিয়ন্ত্রক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ

১০

কুমিল্লায় ৫ মাসে এইডসে ৭ মৃত্যু, ঝুঁকিতে সমকামী ও যৌনকর্মীরা

১১

রাষ্ট্রের জন্য নির্ঘুম জীবন: দায়িত্বের বেড়াজালে হারিয়ে যাচ্ছে সাংবাদিক ও পুলিশ সদস্যদের স্বপ্ন

১২

জাকির ওরফে ‘হোয়াইট জাকির’ কর্তৃক সাংবাদিককে প্রাণনাশের হুমকি, পল্টন থানায় জিডি

১৩

ঢাকা রেশনিং দপ্তরের ওএমএস খাতের চাল-আটা কালোবাজারির উদ্দেশ্যে মজুত, ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ

১৪

নিয়ম নীতি তোয়াক্কা না করে কক্সবাজারে ওএমএসের চাল-আটা কালোবাজারে, নেপথ্যে ডিলার ও কর্মকর্তার সিন্ডিকেট!

১৫

চাঁদপুরে প্রবাসী পরিবার প্রতারণার শিকার দালাল চক্রের বিরুদ্ধে অভিযোগ

১৬

শাপলা চত্বরের ইতিহাস পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির দাবি ছাত্র জমিয়তের –

১৭

তিস্তা ব্রহ্মপুত্র ধরলার পানি বৃদ্ধি

১৮

মানবপাচার ও অপহরণ চক্রের- ৩ সদস্য গ্রেপ্তার

১৯

বালু নদীর উপর কেওঢালা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন

২০