নিজস্ব প্রতিবেদক:বগুড়া বগুড়ায় পুলিশের পৃথক বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন:মো. রেজাউল করিম (৪৫): সাধারণ সম্পাদক, ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ, বগুড়া পৌরসভা।
মো. জহরুল ইসলাম (৩৮): সভাপতি, ২ নম্বর ওয়ার্ড যুবলীগ, পিরব ইউনিয়ন, শিবগঞ্জ।মো. জাকিরুল ইসলাম (৫৬): সদস্য, ভাটরা ইউনিয়ন আওয়ামী লীগ, নন্দীগ্রাম।পুলিশের বিশেষ অভিযান বুধবার দুপুরে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। জেলা পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মো. ইকবাল বাহারের নেতৃত্বে একটি দল রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশ শহরের নিশিন্দারা মধ্যপাড়া থেকে রেজাউল করিমকে এবং শিবগঞ্জ এলাকা থেকে জহরুল ইসলামকে গ্রেফতার করে।
অন্যদিকে, নন্দীগ্রাম উপজেলার কুমিড়া তদন্ত কেন্দ্রের পুলিশ মারিয়া বাজার এলাকার একটি চায়ের দোকান থেকে জাকিরুল ইসলামকে গ্রেফতার করে।মামলার বিবরণ পুলিশ সূত্রে জানা গেছে, রেজাউল করিম ও জহরুল ইসলামের বিরুদ্ধে হত্যা মামলাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ১ নম্বর আসামি রেজাউল করিমের বিরুদ্ধে আগে থেকেই দুটি বিস্ফোরক আইনের মামলা আদালতে বিচারাধীন।এছাড়া জাকিরুল ইসলাম গত ১৫ সেপ্টেম্বর নন্দীগ্রাম থানায় দায়ের করা একটি বিস্ফোরক ও মারপিট মামলার এজাহারভুক্ত আসামি।পরবর্তী আইনি পদক্ষেপ
অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, গ্রেফতারকৃত তিন জনকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আজই আদালতে পাঠানো হবে।
মন্তব্য করুন