super admin
২৩ ডিসেম্বর ২০২৫, ৭:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোবিন্দগঞ্জে অবৈধভাবে পুকুর খননের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

আব্দুর রাজ্জাক সরকার গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে তিন ফসলি কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খননের দায়ে জমির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার উপজেলার কামারদহ ইউনিয়নের সতিতলা শেরপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান।অর্থদণ্ডপ্রাপ্ত কাজী হারুন অর রশিদ মামুন ওই এলাকার আবু কাজীর ছেলে। এর আগে একই এলাকায় তার মালিকানাধীন একটি পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় গর্তে গড়ে এক শিশুর মৃত্যু হয়েছে বলে এলাকাবাসী জানান।অভিযান সূত্রে জানা গেছে, কামারদহ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তুলশিপাড়াসহ আশেপাশের এলাকার শত শত বিঘা জমিতে আটকে থাকা বৃষ্টির পানি বছরের পর বছর ধরে এই জমির উপর দিয়ে সড়কের মাঝামাঝি অবস্থিত সেতু দিয়ে অন্যপাশে প্রবাহিত হত। কিন্তু জমির মালিক সেতুর মুখে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে পুকুর খননের কাজ শুরু করেন। এতে আগামী বর্ষায় আশপাশের কয়েক শত বিঘা আবাদি জমি জলাবদ্ধতার আশঙ্কায় পড়ে। অবৈধভাবে পুকুর খনন কালে এলাকাবাসী বাধা দিতে গেলে তাদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা।

পরে পার্শ্ববর্তী জমির মালিক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে অবৈধভাবে পুকুর খননের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জমির মালিক কাজী হারুন অর রশিদ মামুনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসিল্যান্ড তামশিদ ইরাম খান বলেন, জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করে ফসলি জমির মাটি খনন করার অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে কাজী হারুন আর রশিদ মামুনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ফোর্স হিসেবে সহায়তা করেন গোবিন্দগঞ্জ থানা পুলিশ।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dailyjanaokantha.com/crime-and-the-court/1420/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের দাম বাড়ল

মুদি দোকান নেই, তবুও মিলছে টিসিবি লাইসেন্স: টাকার বিনিময়ে সিটি কর্পোরেশনের ‘ভুয়া’ ট্রেড লাইসেন্স ও ভাড়া বাণিজ্যের রমরমা কারবার

গাইবান্ধায় মাদকের অভয়ারণ্য রুখতে প্রশাসনের চরম ব্যর্থতা

ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনায় আশাবাদী হোয়াইট হাউস

রাতের মধ্যে দেশের তিন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

টাঙ্গাইলে কৃষক সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী

উৎসবের আমেজে শেষ হলো বৈশাখী শোভাযাত্রা

৪৪২ মোবাইল ফোন নগদ নয় লক্ষ টাকা সহ ৩ জন মোবাইল চোরাকারবারীকে গ্রেফতার করেছে ডিবি

গাইবান্ধায় বাংলা নববর্ষ উপলক্ষে নানা আয়োজনে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

নিয়োগ বাণিজ্য ও অনিয়মের অভিযোগের মধ্যেই ঢাকা রেশনিংয়ের প্রধান নিয়ন্ত্রক মোঃ জাহাঙ্গীর আলমের বিদায়

১০

ঢাকা রেশনিং কার্যালয়ে ঘুষের মহোৎসব: ক্যাশ ও বিকাশে চলছে অবৈধ লেনদেন

১১

ওএমএস ডিলার আসিফ ও তদারককারী এখলাছ মিয়ার ব্যাপক অনিয়ম

১২

ওএমএসের চাল আটা বিক্রির অনিয়মের অভিযোগে রাজধানীর কামরাঙ্গীরচরে ২ ডিলারের দোকান সিলগালা

১৩

প্রধান নিয়ন্ত্রক জাহাঙ্গীর আলমের,স্বার্থ হাসিলের স্বার্থে সহযোগী’তৌফিক এলাহী বদলি আদেশ অমান্যের অভিযোগ

১৪

যাত্রাবাড়ী চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার

১৫

টিসিবির ব্যানার টানিয়ে ওএমএসের চাল-আটা পাচারের চেষ্টা কালে আটক 

১৬

ইস্টার সানডেতে সরকারি ছুটির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও র‍্যালি

১৭

শরীয়তপুরে পূর্ব শত্রুতার জেরে একজনকে পিটিয়ে জখম

১৮

শিবগঞ্জ উপজেলা বগুড়া কল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে যাকাত ও ঈদ সামগ্রী বিতরণ

১৯

শহীদ ওয়াসিম ব্রিগেড কেন্দ্রীয় কমিটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

২০