super admin
২২ ডিসেম্বর ২০২৫, ৯:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৮ দফা দাবিতে গাইবান্ধায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আঃরাজ্জাক সরকার:‎সারাদেশের ন্যায় ৮ দফা দাবিতে গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সোমবার পরীক্ষা বর্জন করে গাইবান্ধা–সাঘাটা আঞ্চলিক সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। বিক্ষোভ চলাকালে সড়কের ওপর গাছ ফেলে প্রায় দুই ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ রাখা হয়। এতে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
‎এসময় বিক্ষোভকারীরা বিভিন্ন দাবিসংবলিত স্লোগান দেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থী নুর মোহাম্মদ শরীফ, নিয়ন ইসলাম, মোছা. মারুফা খাতুন, ফারজানা আকতারসহ আরও অনেকে।বক্তারা অভিযোগ করে বলেন, প্রায় নয় মাস আগে ৮ দফা দাবি নিয়ে আন্দোলন করা হলে তৎকালীন কৃষি উপদেষ্টা দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেন। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনো দাবি বাস্তবায়ন হয়নি। ফলে বাধ্য হয়েই তারা পরীক্ষা ও ক্লাস বর্জন করে আন্দোলনে নেমেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা।
‎শিক্ষার্থীরা আরও বলেন, ডিপ্লোমা কৃষিবিদদের জন্য স্বতন্ত্র পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি, উপ-সহকারী কৃষি কর্মকর্তার পদকে দ্বিতীয় শ্রেণির গেজেটভুক্ত করা, কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নে শিক্ষক সংকট নিরসনসহ মোট আট দফা দাবি আদায়ের লক্ষ্যে তাদের এই কর্মসূচি চলছে।
‎পরে প্রশাসনের হস্তক্ষেপে শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dailyjanaokantha.com/country-news/1412/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিলার ও তদারককারীর যোগসাজশে ঢাকা রেশনিংয়ে অনিয়ম: দিশেহারা সাধারণ মানুষ 

জ্বালানি তেলের দাম বাড়ল

মুদি দোকান নেই, তবুও মিলছে টিসিবি লাইসেন্স: টাকার বিনিময়ে সিটি কর্পোরেশনের ‘ভুয়া’ ট্রেড লাইসেন্স ও ভাড়া বাণিজ্যের রমরমা কারবার

গাইবান্ধায় মাদকের অভয়ারণ্য রুখতে প্রশাসনের চরম ব্যর্থতা

ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনায় আশাবাদী হোয়াইট হাউস

রাতের মধ্যে দেশের তিন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

টাঙ্গাইলে কৃষক সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী

উৎসবের আমেজে শেষ হলো বৈশাখী শোভাযাত্রা

৪৪২ মোবাইল ফোন নগদ নয় লক্ষ টাকা সহ ৩ জন মোবাইল চোরাকারবারীকে গ্রেফতার করেছে ডিবি

গাইবান্ধায় বাংলা নববর্ষ উপলক্ষে নানা আয়োজনে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

১০

নিয়োগ বাণিজ্য ও অনিয়মের অভিযোগের মধ্যেই ঢাকা রেশনিংয়ের প্রধান নিয়ন্ত্রক মোঃ জাহাঙ্গীর আলমের বিদায়

১১

ঢাকা রেশনিং কার্যালয়ে ঘুষের মহোৎসব: ক্যাশ ও বিকাশে চলছে অবৈধ লেনদেন

১২

ওএমএস ডিলার আসিফ ও তদারককারী এখলাছ মিয়ার ব্যাপক অনিয়ম

১৩

ওএমএসের চাল আটা বিক্রির অনিয়মের অভিযোগে রাজধানীর কামরাঙ্গীরচরে ২ ডিলারের দোকান সিলগালা

১৪

প্রধান নিয়ন্ত্রক জাহাঙ্গীর আলমের,স্বার্থ হাসিলের স্বার্থে সহযোগী’তৌফিক এলাহী বদলি আদেশ অমান্যের অভিযোগ

১৫

যাত্রাবাড়ী চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার

১৬

টিসিবির ব্যানার টানিয়ে ওএমএসের চাল-আটা পাচারের চেষ্টা কালে আটক 

১৭

ইস্টার সানডেতে সরকারি ছুটির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও র‍্যালি

১৮

শরীয়তপুরে পূর্ব শত্রুতার জেরে একজনকে পিটিয়ে জখম

১৯

শিবগঞ্জ উপজেলা বগুড়া কল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে যাকাত ও ঈদ সামগ্রী বিতরণ

২০