super admin
২২ ডিসেম্বর ২০২৫, ৯:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিআরইউ সদস্যদের জন্য ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল সাপোর্টিং বুথের উদ্বোধন।

নিজস্ব প্রতিবেদন:ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের জন্য “ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল সাপোর্টিং বুথ” উদ্বোধন করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর, ২০২৫) ডিআরইউ’র শফিকুল কবির মিলনায়তনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান আনুষ্ঠানিকভাবে এ বুথের উদ্বোধন করেন।ডিআরইউ’র সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনবিআরের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান বলেন, “অনলাইনে রিটার্ন দাখিলের সময় ব্যাংকের তথ্য দিলে ভয়ের কিছু নেই। আমরা কারো ব্যাংক লেনদেন বা ব্যক্তিগত তথ্য দেখি না। তবে তদন্তের প্রয়োজনে আমাদের গোয়েন্দা বিভাগ আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। তাই নিয়মতান্ত্রিকভাবে অনলাইনে রিটার্ন দাখিল করলে ভয়ের কোনো কারণ নেই।”তিনি আরও বলেন, ডিআরইউ’র পক্ষ থেকে ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিলে সহায়তার জন্য সাপোর্টিং বুথ স্থাপনের উদ্যোগ প্রশংসনীয়। সম্প্রতি কর বিষয়ে প্রধান উপদেষ্টার দিকনির্দেশনার কথাও উল্লেখ করেন এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, “অনলাইনে ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে কোনো জটিলতা নেই। সঠিক ও নিয়মতান্ত্রিকভাবে তথ্য দিলে সমস্যা হওয়ার কথা নয়। তবে কেউ ভুল তথ্য দিলে বা হিসাবের গরমিল হলে দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তির ওপর বর্তাবে।”এনবিআরের চেয়ারম্যান জানান, বর্তমানে সবার জন্য অনলাইনে রিটার্ন দাখিলের সুযোগ রয়েছে। তবে বয়স্ক করদাতাদের জন্য ম্যানুয়ালি রিটার্ন দাখিলের ব্যবস্থাও চালু আছে। তিনি বলেন, “এখনও ভ্যাট কাগজে নেওয়া হচ্ছে, তবে আগামী বছর থেকে ভ্যাটও সম্পূর্ণ অনলাইনে নেওয়া হবে। অনলাইনে কর বা ভ্যাট দাখিলে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেন এবং তা পরে ধরা পড়ে, তাহলে তাকে আইনি জটিলতায় পড়তে হবে।”

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dailyjanaokantha.com/national/1405/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

২

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলার আটক  

৩

টাকার বিনিময়ে বদলি বাণিজ্যের অভিযোগ খাদ্য অধিদপ্তরে: কুষ্টিয়া ফেলে সিরাজগঞ্জে যোগদানের নেপথ্যে কী?

৪

হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে যোগ দিলেন নন্দীগ্রামের কৃতি সন্তান ফারুক আহমেদ

৫

পেশাজীবীদের নিরাপত্তায় ন্যায্য পে-স্কেল, শক্তিশালী অর্থনীতি ও বীমা কাঠামো গড়ে তোলার আহ্বান পেশাজীবী নেতৃবৃন্দের

৬

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

৭

তৃণমূল থেকে কেন্দ্রে: ১৭ বছরের জেল-জুলুম পেরিয়ে লালবাগের কৃতি সন্তান আলমগীর কবির সেলিমের রাজনৈতিক পথচলা

৮

ঢাকা রেশনিং এর প্রধান নিয়ন্ত্রকের রুমে অভিযোগকারীকে পিটিয়ে রক্তাক্ত জখম

৯

বদলির আদেশের পর ব্যাকডেটে ডিলার নিয়োগ! ঢাকা রেশনিংয়ের সাবেক প্রধান নিয়ন্ত্রক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ

১০

কুমিল্লায় ৫ মাসে এইডসে ৭ মৃত্যু, ঝুঁকিতে সমকামী ও যৌনকর্মীরা

১১

রাষ্ট্রের জন্য নির্ঘুম জীবন: দায়িত্বের বেড়াজালে হারিয়ে যাচ্ছে সাংবাদিক ও পুলিশ সদস্যদের স্বপ্ন

১২

জাকির ওরফে ‘হোয়াইট জাকির’ কর্তৃক সাংবাদিককে প্রাণনাশের হুমকি, পল্টন থানায় জিডি

১৩

ঢাকা রেশনিং দপ্তরের ওএমএস খাতের চাল-আটা কালোবাজারির উদ্দেশ্যে মজুত, ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ

১৪

নিয়ম নীতি তোয়াক্কা না করে কক্সবাজারে ওএমএসের চাল-আটা কালোবাজারে, নেপথ্যে ডিলার ও কর্মকর্তার সিন্ডিকেট!

১৫

চাঁদপুরে প্রবাসী পরিবার প্রতারণার শিকার দালাল চক্রের বিরুদ্ধে অভিযোগ

১৬

শাপলা চত্বরের ইতিহাস পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির দাবি ছাত্র জমিয়তের –

১৭

তিস্তা ব্রহ্মপুত্র ধরলার পানি বৃদ্ধি

১৮

মানবপাচার ও অপহরণ চক্রের- ৩ সদস্য গ্রেপ্তার

১৯

বালু নদীর উপর কেওঢালা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন

২০