২০ ডিসেম্বর ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তালগাছ ন্যাড়া করে দেওয়ায় ক্ষুব্ধ নওগাঁবাসী

নিজস্ব  প্রতিবেদক: নওগাঁয় বাইপাস সড়কের দুই পাশে থাকা ৭৫০টি তালগাছের পাতা কেটে ন্যাড়া করে দেওয়া হয়েছে। এসব গাছের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের সরবরাহ লাইনের সুরক্ষা দিতে এই কাজ করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো)। পরিবেশকর্মীরা বলছেন, সরকার যখন বজ্রপাত থেকে সুরক্ষায় তালগাছ রোপণের উদ্যোগ নিচ্ছে, সেখানে এভাবে পাতা কেটে গাছগুলো ন্যাড়া করা ঠিক হয়নি। বিকল্প ব্যবস্থা গ্রহণ করে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব ছিল। এতে গাছ বাঁচত, পরিবেশের ভারসাম্যও রক্ষা পেত।

স্থানীয় কয়েকজন ব্যক্তি বিভিন্ন এলাকা থেকে তালের বীজ সংগ্রহ করে সড়কের দুই পাশে রোপণ করেছিলেন। এখন একেকটি গাছের বয়স ২০-৩০ বছর। এগুলোর কারণে সড়কটিও দৃষ্টিনন্দন হয়ে ওঠে। কিন্তু এখন পাতা ছেঁটে ফেলায় কিছু গাছ মারা যেতে পারে। এর আগেও সড়ক সংস্কারের নামে নির্বিচারে গাছ কাটা হয়েছিল।এ বিষয়ে নেসকোর উপবিভাগীয় প্রকৌশলী মো. কালাম বলেন, ‘বৈদুতিক লাইনের নিরাপত্তা নিশ্চিতে ঝুঁকিপূর্ণ গাছের ডাল ও মাথা কাটা হয়েছে। এটি নিয়মিত প্রক্রিয়া।’ সরেজমিনে দেখা যায়, সড়কের রামভদ্রপুর থেকে বটতলী বোয়ালিয়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে কয়েক হাজার তালগাছ। এগুলোর উচ্চতা ১০-১২ ফুট। সামান্য দূরত্বে বিদ্যুতের খুঁটি। এর মধ্যে দুই পাশে থাকা প্রায় ৭৫০টি তালগাছ ন্যাড়া অবস্থায় দাঁড়িয়ে আছে।

স্থানীয় বাসিন্দা বেলাল হোসেন বলেন, ‘দিন দিন তালগাছ হারিয়ে যাচ্ছে। এই গাছগুলো এক দিনে বড় হয়নি। বিদ্যুতের লাইন পরিষ্কারের নামে সমানে পাতা কাটা হয়েছে। তালগাছের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের খুঁটিগুলো দু-তিন হাত সরিয়ে নেওয়া যেত। কিন্তু তারা সেটি না করে গাছের ক্ষতি করল।’ স্থানীয় পরিবেশকর্মী নাইস পারভীন বলেন, ‘নওগাঁয় প্রতিবছর বজ্রপাতে অনেক মানুষ মারা যায়। বজ্রপাতের ক্ষতি এড়াতে তালগাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকার যেখানে গাছ লাগানোর উদ্যোগ নিচ্ছে, সেখানে এগুলো ন্যাড়া করে দেওয়া পরিবেশবিধ্বংসী আচরণ।’

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dailyjanaokantha.com/country-news/1362/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

২

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলার আটক  

৩

টাকার বিনিময়ে বদলি বাণিজ্যের অভিযোগ খাদ্য অধিদপ্তরে: কুষ্টিয়া ফেলে সিরাজগঞ্জে যোগদানের নেপথ্যে কী?

৪

হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে যোগ দিলেন নন্দীগ্রামের কৃতি সন্তান ফারুক আহমেদ

৫

পেশাজীবীদের নিরাপত্তায় ন্যায্য পে-স্কেল, শক্তিশালী অর্থনীতি ও বীমা কাঠামো গড়ে তোলার আহ্বান পেশাজীবী নেতৃবৃন্দের

৬

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

৭

তৃণমূল থেকে কেন্দ্রে: ১৭ বছরের জেল-জুলুম পেরিয়ে লালবাগের কৃতি সন্তান আলমগীর কবির সেলিমের রাজনৈতিক পথচলা

৮

ঢাকা রেশনিং এর প্রধান নিয়ন্ত্রকের রুমে অভিযোগকারীকে পিটিয়ে রক্তাক্ত জখম

৯

বদলির আদেশের পর ব্যাকডেটে ডিলার নিয়োগ! ঢাকা রেশনিংয়ের সাবেক প্রধান নিয়ন্ত্রক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ

১০

কুমিল্লায় ৫ মাসে এইডসে ৭ মৃত্যু, ঝুঁকিতে সমকামী ও যৌনকর্মীরা

১১

রাষ্ট্রের জন্য নির্ঘুম জীবন: দায়িত্বের বেড়াজালে হারিয়ে যাচ্ছে সাংবাদিক ও পুলিশ সদস্যদের স্বপ্ন

১২

জাকির ওরফে ‘হোয়াইট জাকির’ কর্তৃক সাংবাদিককে প্রাণনাশের হুমকি, পল্টন থানায় জিডি

১৩

ঢাকা রেশনিং দপ্তরের ওএমএস খাতের চাল-আটা কালোবাজারির উদ্দেশ্যে মজুত, ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ

১৪

নিয়ম নীতি তোয়াক্কা না করে কক্সবাজারে ওএমএসের চাল-আটা কালোবাজারে, নেপথ্যে ডিলার ও কর্মকর্তার সিন্ডিকেট!

১৫

চাঁদপুরে প্রবাসী পরিবার প্রতারণার শিকার দালাল চক্রের বিরুদ্ধে অভিযোগ

১৬

শাপলা চত্বরের ইতিহাস পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির দাবি ছাত্র জমিয়তের –

১৭

তিস্তা ব্রহ্মপুত্র ধরলার পানি বৃদ্ধি

১৮

মানবপাচার ও অপহরণ চক্রের- ৩ সদস্য গ্রেপ্তার

১৯

বালু নদীর উপর কেওঢালা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন

২০