super admin
২৬ ডিসেম্বর ২০২৫, ১১:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২৪৩ আসনে প্রার্থী ঘোষণা জাতীয় পার্টির

নিজস্ব প্রতিবেদক:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে ২৪৩ আসনে প্রার্থী দিচ্ছে জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা)।

শুক্রবার (২৬ ডিসেম্বর) গুলশানের লেকশোর হোটেলে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভোটের মাঠে সব দলের ‘সমান সুযোগ নিশ্চিত না হলে’ নির্বাচন থেকে সরে আসতে পারে দলটি।

শামীম হায়দার বলেন, জাতীয় পার্টি সব সময়ই এদেশের জনগণের রায়ের উপর শ্রদ্ধাশীল। জনগণের যে কোনো রায় আমরা অতীতেও মেনে নিয়েছি। জাতীয় পার্টি সব সময় নির্বাচনমুখী দল। জাতীয় নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক করার পূর্বশর্ত হল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রেখে সকল দলের সমান সুযোগ নিশ্চিত করা। এটা করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। কিন্তু আমরা আশঙ্কাজনকভাবে দেখতে পাচ্ছি যে সরকার যথাযথভাবে এই কাজ করতে ব্যর্থ হচ্ছে।

এবার দলের চেয়ারম্যান জি এম কাদের রংপুর-৩ (সদর) আসনে প্রার্থী হয়েছেন। মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এর আগে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। এবার তিনি ওই আসনের পাশাপাশি গাইবান্ধা-৫ (সাঘাটা, ফুলছড়ি) আসনেও প্রার্থী হচ্ছেন।

 

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dailyjanaokantha.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf/1490/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা রেশনিং এর প্রধান নিয়ন্ত্রকের রুমে অভিযোগকারীকে পিটিয়ে রক্তাক্ত জখম

বদলির আদেশের পর ব্যাকডেটে ডিলার নিয়োগ! ঢাকা রেশনিংয়ের সাবেক প্রধান নিয়ন্ত্রক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ

কুমিল্লায় ৫ মাসে এইডসে ৭ মৃত্যু, ঝুঁকিতে সমকামী ও যৌনকর্মীরা

রাষ্ট্রের জন্য নির্ঘুম জীবন: দায়িত্বের বেড়াজালে হারিয়ে যাচ্ছে সাংবাদিক ও পুলিশ সদস্যদের স্বপ্ন

জাকির ওরফে ‘হোয়াইট জাকির’ কর্তৃক সাংবাদিককে প্রাণনাশের হুমকি, পল্টন থানায় জিডি

ঢাকা রেশনিং দপ্তরের ওএমএস খাতের চাল-আটা কালোবাজারির উদ্দেশ্যে মজুত, ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ

নিয়ম নীতি তোয়াক্কা না করে কক্সবাজারে ওএমএসের চাল-আটা কালোবাজারে, নেপথ্যে ডিলার ও কর্মকর্তার সিন্ডিকেট!

চাঁদপুরে প্রবাসী পরিবার প্রতারণার শিকার দালাল চক্রের বিরুদ্ধে অভিযোগ

শাপলা চত্বরের ইতিহাস পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির দাবি ছাত্র জমিয়তের –

তিস্তা ব্রহ্মপুত্র ধরলার পানি বৃদ্ধি

১০

মানবপাচার ও অপহরণ চক্রের- ৩ সদস্য গ্রেপ্তার

১১

বালু নদীর উপর কেওঢালা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন

১২

যশোর জেনারেল হাসপাতালে নারী চোর আটক

১৩

দম্পতি দালালের খপ্পরে পড়ে সর্বস্বান্ত পারুল আক্তার

১৪

ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির অভিযোগে যুবককে জরিমানা ও কারাদণ্ডল

১৫

সাংবাদিক আবু বক্কর সিদ্দিককে হাত-পায়ের রগ কেটে হত্যার হুমকি, থানায় জিডি

১৬

ডিলার ও তদারককারীর যোগসাজশে ঢাকা রেশনিংয়ে অনিয়ম: দিশেহারা সাধারণ মানুষ 

১৭

জ্বালানি তেলের দাম বাড়ল

১৮

মুদি দোকান নেই, তবুও মিলছে টিসিবি লাইসেন্স: টাকার বিনিময়ে সিটি কর্পোরেশনের ‘ভুয়া’ ট্রেড লাইসেন্স ও ভাড়া বাণিজ্যের রমরমা কারবার

১৯

গাইবান্ধায় মাদকের অভয়ারণ্য রুখতে প্রশাসনের চরম ব্যর্থতা

২০