কামরুল হাসান রবি
২৯ এপ্রিল ২০২৫, ৮:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টঙ্গী’তে কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুর টঙ্গীর শীলমুন এলাকায় একটি কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ। তিতাস কর্তৃপক্ষ বলছে, কারখানাটি অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে প্রতি মাসে ৪ লাখ টাকা মূল্যের গ্যাস চুরি করে আসছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, টঙ্গীর শীলমুন এলাকায় কয়েকটি কারখানায় অবৈধ গ্যাস সংযোগ রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তিতাস কোম্পানির টঙ্গী জোনের কর্মকর্তারা। এ সময় ওই এলাকায় ডেনিম শেয়ার নামে একটি ওয়াশিং কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

উক্ত অভিযানের সময়  তিতাস গ্যাসের টঙ্গী অঞ্চলের ব্যবস্থাপক মেজবা-উর-রহমান রিপোর্ট বাংলাদেশ’কে বলেন, কারখানাটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে তিতাস গ্যাস ব্যবহার করে আসছিল। অভিযানের মাধ্যমে সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি কারখানা কর্তৃপক্ষকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের সময় তিতাস গ্যাসের টঙ্গী অঞ্চলের ব্যবস্থাপক মেজবা-উর-রহমান, উপ-ব্যবস্থাপক গোলাম রাব্বানী, উপ-সহকারী প্রকৌশলী নাঈম হাসান, দেলোয়ার হোসেনসহ তিতাস গ্যাসের অন্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dailyjanaokantha.com/national/443/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের দাম বাড়ল

মুদি দোকান নেই, তবুও মিলছে টিসিবি লাইসেন্স: টাকার বিনিময়ে সিটি কর্পোরেশনের ‘ভুয়া’ ট্রেড লাইসেন্স ও ভাড়া বাণিজ্যের রমরমা কারবার

গাইবান্ধায় মাদকের অভয়ারণ্য রুখতে প্রশাসনের চরম ব্যর্থতা

ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনায় আশাবাদী হোয়াইট হাউস

রাতের মধ্যে দেশের তিন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

টাঙ্গাইলে কৃষক সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী

উৎসবের আমেজে শেষ হলো বৈশাখী শোভাযাত্রা

৪৪২ মোবাইল ফোন নগদ নয় লক্ষ টাকা সহ ৩ জন মোবাইল চোরাকারবারীকে গ্রেফতার করেছে ডিবি

গাইবান্ধায় বাংলা নববর্ষ উপলক্ষে নানা আয়োজনে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

নিয়োগ বাণিজ্য ও অনিয়মের অভিযোগের মধ্যেই ঢাকা রেশনিংয়ের প্রধান নিয়ন্ত্রক মোঃ জাহাঙ্গীর আলমের বিদায়

১০

ঢাকা রেশনিং কার্যালয়ে ঘুষের মহোৎসব: ক্যাশ ও বিকাশে চলছে অবৈধ লেনদেন

১১

ওএমএস ডিলার আসিফ ও তদারককারী এখলাছ মিয়ার ব্যাপক অনিয়ম

১২

ওএমএসের চাল আটা বিক্রির অনিয়মের অভিযোগে রাজধানীর কামরাঙ্গীরচরে ২ ডিলারের দোকান সিলগালা

১৩

প্রধান নিয়ন্ত্রক জাহাঙ্গীর আলমের,স্বার্থ হাসিলের স্বার্থে সহযোগী’তৌফিক এলাহী বদলি আদেশ অমান্যের অভিযোগ

১৪

যাত্রাবাড়ী চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার

১৫

টিসিবির ব্যানার টানিয়ে ওএমএসের চাল-আটা পাচারের চেষ্টা কালে আটক 

১৬

ইস্টার সানডেতে সরকারি ছুটির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও র‍্যালি

১৭

শরীয়তপুরে পূর্ব শত্রুতার জেরে একজনকে পিটিয়ে জখম

১৮

শিবগঞ্জ উপজেলা বগুড়া কল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে যাকাত ও ঈদ সামগ্রী বিতরণ

১৯

শহীদ ওয়াসিম ব্রিগেড কেন্দ্রীয় কমিটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

২০