super admin
২২ এপ্রিল ২০২৬, ২:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিক আবু বক্কর সিদ্দিককে হাত-পায়ের রগ কেটে হত্যার হুমকি, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক: ওএমএস (OMS) চালের কালোবাজারি নিয়ে সংবাদ প্রকাশের জেরে জাতীয় দৈনিক মুক্ত খবর পত্রিকার সিনিয়র রিপোর্টার আবু বক্কর সিদ্দিককে হাত-পায়ের রগ কেটে মেরে ফেলার হুমকি দিয়েছেন চিহ্নিত কালোবাজারি ব্যবসায়ী মুসলিম উদ্দিন। এ ঘটনায় নিজের জীবনের নিরাপত্তা চেয়ে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

জিডি সূত্রে জানা গেছে, সম্প্রতি ওএমএস চালের কালোবাজারি ও এর পেছনে থাকা সিন্ডিকেট নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করেন আবু বক্কর সিদ্দিক। এতে মুসলিম উদ্দিনের অবৈধ কর্মকাণ্ডের তথ্য উঠে আসায় তিনি ক্ষিপ্ত হন। ২১/৪/২০২৬ তারিখে মুসলিম উদ্দিন সরাসরি ও মুঠোফোনের মাধ্যমে সাংবাদিক সিদ্দিককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং স্পষ্টভাবে জানান, বেশি বাড়াবাড়ি করলে তাঁর হাত-পায়ের রগ কেটে চিরতরে শেষ করে দেওয়া হবে।

ভুক্তভোগী সাংবাদিক আবু বক্কর সিদ্দিক জানান, “পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমি শুধু সত্য তুলে ধরেছি। কিন্তু একজন কালোবাজারি প্রকাশ্যে আমাকে হত্যার হুমকি দিচ্ছে, যা সাংবাদিকতা ও সংবাদপত্রের স্বাধীনতার ওপর চরম আঘাত। আমি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”

এদিকে, সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক সমাজ। সাংবাদিক নেতারা অবিলম্বে অভিযুক্ত মুসলিম উদ্দিনকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dailyjanaokantha.com/crime-and-the-court/1922/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]