১৪ ডিসেম্বর ২০২৫, ৬:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহ পাটগুদাম ব্রীজ মোড়ে শ্রমিক ইউনিয়ন সভাপতির নামে দেদার চাঁদাবাজি, জিম্মি শতাধিক চালক

নিজস্ব  প্রতিবেদক: ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রীজ মোড়ে শ্রমিক ইউনিয়নের সভাপতি ও আওয়ামী লীগের নেতা নজরুল ইসলামের নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রকাশ্য চাঁদাবাজি চালানোর গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, প্রতিদিন যাত্রীবাহী ও পণ্যবাহী প্রতিটি গাড়ি থেকে ১০০ থেকে ২০০ টাকা করে জোরপূর্বক আদায় করা হচ্ছে। ভুক্তভোগী চালকদের ভাষ্য, চাঁদা দিতে অস্বীকৃতি জানালেই গাড়ি আটকে দেওয়া, চলাচলে বাধা সৃষ্টি, ভয়ভীতি ও মারধরের হুমকি দেওয়া হয়। এতে করে পাটগুদাম ব্রীজ মোড় কার্যত একটি চাঁদাবাজি পয়েন্টে পরিণত হয়েছে এবং শতাধিক চালক জিম্মি অবস্থায় গাড়ি চালাতে বাধ্য হচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক চালক জানান, শ্রমিক ইউনিয়নের সভাপতির নাম ভাঙিয়ে একটি সংঘবদ্ধ চক্র এই অবৈধ আদায় কার্যক্রম চালাচ্ছে। কেউ প্রতিবাদ করলেই তাকে টার্গেট করা হয়। ফলে লোকসান গুনেও চাঁদা দিতে বাধ্য হচ্ছেন তারা। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর অভিযোগ, দিনের আলোতেই এই চাঁদাবাজি চললেও রহস্যজনক কারণে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে করে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ তৈরি হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত নজরুল ইসলামের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে, বিষয়টি সম্পর্কে জানতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “চাঁদাবাজির বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসী ও পরিবহন শ্রমিকরা অবিলম্বে বিশেষ অভিযান পরিচালনা করে চাঁদাবাজ চক্রকে গ্রেপ্তার এবং পাটগুদাম ব্রীজ মোড়ে অবাধ যান চলাচল নিশ্চিত করার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dailyjanaokantha.com/country-news/1195/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদলির আদেশের পর ব্যাকডেটে ডিলার নিয়োগ! ঢাকা রেশনিংয়ের সাবেক প্রধান নিয়ন্ত্রক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ

কুমিল্লায় ৫ মাসে এইডসে ৭ মৃত্যু, ঝুঁকিতে সমকামী ও যৌনকর্মীরা

রাষ্ট্রের জন্য নির্ঘুম জীবন: দায়িত্বের বেড়াজালে হারিয়ে যাচ্ছে সাংবাদিক ও পুলিশ সদস্যদের স্বপ্ন

জাকির ওরফে ‘হোয়াইট জাকির’ কর্তৃক সাংবাদিককে প্রাণনাশের হুমকি, পল্টন থানায় জিডি

ঢাকা রেশনিং দপ্তরের ওএমএস খাতের চাল-আটা কালোবাজারির উদ্দেশ্যে মজুত, ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ

নিয়ম নীতি তোয়াক্কা না করে কক্সবাজারে ওএমএসের চাল-আটা কালোবাজারে, নেপথ্যে ডিলার ও কর্মকর্তার সিন্ডিকেট!

চাঁদপুরে প্রবাসী পরিবার প্রতারণার শিকার দালাল চক্রের বিরুদ্ধে অভিযোগ

শাপলা চত্বরের ইতিহাস পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির দাবি ছাত্র জমিয়তের –

তিস্তা ব্রহ্মপুত্র ধরলার পানি বৃদ্ধি

মানবপাচার ও অপহরণ চক্রের- ৩ সদস্য গ্রেপ্তার

১০

বালু নদীর উপর কেওঢালা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন

১১

যশোর জেনারেল হাসপাতালে নারী চোর আটক

১২

দম্পতি দালালের খপ্পরে পড়ে সর্বস্বান্ত পারুল আক্তার

১৩

ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির অভিযোগে যুবককে জরিমানা ও কারাদণ্ডল

১৪

সাংবাদিক আবু বক্কর সিদ্দিককে হাত-পায়ের রগ কেটে হত্যার হুমকি, থানায় জিডি

১৫

ডিলার ও তদারককারীর যোগসাজশে ঢাকা রেশনিংয়ে অনিয়ম: দিশেহারা সাধারণ মানুষ 

১৬

জ্বালানি তেলের দাম বাড়ল

১৭

মুদি দোকান নেই, তবুও মিলছে টিসিবি লাইসেন্স: টাকার বিনিময়ে সিটি কর্পোরেশনের ‘ভুয়া’ ট্রেড লাইসেন্স ও ভাড়া বাণিজ্যের রমরমা কারবার

১৮

গাইবান্ধায় মাদকের অভয়ারণ্য রুখতে প্রশাসনের চরম ব্যর্থতা

১৯

ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনায় আশাবাদী হোয়াইট হাউস

২০