super admin
২৭ ডিসেম্বর ২০২৫, ৫:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুপচাঁচিয়া ১০ লাখ টাকা নিয়ে দ্বন্দ্ব, বন্ধুর হাতেই প্রাণ গেল ব্যবসায়ীর

নিজস্ব প্রতিবেদক:বগুড়ার দুপচাঁচিয়ায় আলোচিত ব্যবসায়ী পিন্টু আকন্দ (৩৮) অপহরণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। অনলাইনে জুয়া খেলার মুদ্রা ও বিটকয়েন কেনাবেচার ১০ লাখ টাকা নিয়ে বিরোধের জেরে ঘনিষ্ঠ বন্ধুদের হাতেই খুন হন তিনি।এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। তারা হলেন মাইক্রোবাস চালক সানোয়ার (৪০), সাকিব (৩৫), এনামুল (৩৮) ও বাবলু মিয়া (৪০)। এর মধ্যে এনামুল ও বাবলু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর দুইজন সানোয়ার ও সাকিব বর্তমানে পুলিশ রিমান্ডে রয়েছেন। তবে মূল পরিকল্পনাকারী আসামিরা এখনও পলাতক।
পুলিশ জানায়, গত ২২ ডিসেম্বর রাত সোয়া ৯টার দিকে দুপচাঁচিয়া বাজার এলাকার লোটো শো-রুম থেকে পিন্টু আকন্দকে টেনে-হেঁচড়ে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়। পরে ওই রাতেই আদমদিঘী উপজেলার কোমারভোগ গ্রামের একটি রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় মাইক্রোবাসসহ চালক সানোয়ারকে আটক করা হয়।
তদন্তে জানা যায়, নিহত পিন্টু আকন্দ তার ঘনিষ্ঠ বন্ধু জুয়েল ও সজিবের মাধ্যমে অনলাইনে জুয়া খেলার অ্যাপ, সফটওয়্যার ও বিটকয়েন কেনাবেচা করতেন। সম্প্রতি ১০ লাখ টাকা নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বিষয়টি মীমাংসার জন্য দুই সপ্তাহ আগে শালিস বৈঠক হলেও সমাধান হয়নি।
গ্রেফতারকৃতদের জবানবন্দি অনুযায়ী, সাকিব ডিবি পুলিশের পরিচয়ে রাজশাহী যাওয়ার কথা বলে মাইক্রোবাস ভাড়া করেন। পরে জুয়েল, সজিব, মুক্তার ও জোবায়ের মিলে পিন্টু আকন্দকে শো-রুম থেকে তুলে নেয়। পরিকল্পনা ছিল তাকে আটকে রেখে টাকা আদায় করা। তবে মাইক্রোবাসে তোলার পর পিন্টু চিৎকার শুরু করলে তার মুখ স্কচটেপ দিয়ে পেঁচিয়ে ফেলা হয়। এতে শ্বাসরোধ হয়ে তার মৃত্যু ঘটে।

পরে মরদেহ ফেলার উদ্দেশ্যে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করার সময় গাড়ির মালিক জিপিএসের মাধ্যমে সন্দেহজনক গতিবিধি বুঝে মাইক্রোবাস বন্ধ করে দেন। এতে আসামিরা গাড়ি ফেলে পালিয়ে যায়।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, নিহতের স্ত্রী সাবিনাজ বেগম বাদী হয়ে মামলা করেছেন। মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। মূল আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dailyjanaokantha.com/crime-and-the-court/1512/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

২

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলার আটক  

৩

টাকার বিনিময়ে বদলি বাণিজ্যের অভিযোগ খাদ্য অধিদপ্তরে: কুষ্টিয়া ফেলে সিরাজগঞ্জে যোগদানের নেপথ্যে কী?

৪

হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে যোগ দিলেন নন্দীগ্রামের কৃতি সন্তান ফারুক আহমেদ

৫

পেশাজীবীদের নিরাপত্তায় ন্যায্য পে-স্কেল, শক্তিশালী অর্থনীতি ও বীমা কাঠামো গড়ে তোলার আহ্বান পেশাজীবী নেতৃবৃন্দের

৬

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

৭

তৃণমূল থেকে কেন্দ্রে: ১৭ বছরের জেল-জুলুম পেরিয়ে লালবাগের কৃতি সন্তান আলমগীর কবির সেলিমের রাজনৈতিক পথচলা

৮

ঢাকা রেশনিং এর প্রধান নিয়ন্ত্রকের রুমে অভিযোগকারীকে পিটিয়ে রক্তাক্ত জখম

৯

বদলির আদেশের পর ব্যাকডেটে ডিলার নিয়োগ! ঢাকা রেশনিংয়ের সাবেক প্রধান নিয়ন্ত্রক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ

১০

কুমিল্লায় ৫ মাসে এইডসে ৭ মৃত্যু, ঝুঁকিতে সমকামী ও যৌনকর্মীরা

১১

রাষ্ট্রের জন্য নির্ঘুম জীবন: দায়িত্বের বেড়াজালে হারিয়ে যাচ্ছে সাংবাদিক ও পুলিশ সদস্যদের স্বপ্ন

১২

জাকির ওরফে ‘হোয়াইট জাকির’ কর্তৃক সাংবাদিককে প্রাণনাশের হুমকি, পল্টন থানায় জিডি

১৩

ঢাকা রেশনিং দপ্তরের ওএমএস খাতের চাল-আটা কালোবাজারির উদ্দেশ্যে মজুত, ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ

১৪

নিয়ম নীতি তোয়াক্কা না করে কক্সবাজারে ওএমএসের চাল-আটা কালোবাজারে, নেপথ্যে ডিলার ও কর্মকর্তার সিন্ডিকেট!

১৫

চাঁদপুরে প্রবাসী পরিবার প্রতারণার শিকার দালাল চক্রের বিরুদ্ধে অভিযোগ

১৬

শাপলা চত্বরের ইতিহাস পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির দাবি ছাত্র জমিয়তের –

১৭

তিস্তা ব্রহ্মপুত্র ধরলার পানি বৃদ্ধি

১৮

মানবপাচার ও অপহরণ চক্রের- ৩ সদস্য গ্রেপ্তার

১৯

বালু নদীর উপর কেওঢালা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন

২০