১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় নিহত ৩৮৬

গাজায় ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার রায়েদ সা’দ নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনি সংগঠনটি। অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটি হামাসের কোনো শীর্ষ নেতাকে হত্যার সবচেয়ে আলোচিত ঘটনা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, শনিবার গাজা সিটির কাছে এক হামলায় তারা রায়েদ সা’দকে হত্যা করেছে। ওই হামলায় অন্তত ২৫ জন আহত হন।

রবিবার এক ভিডিও বার্তায় সা’দের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হামাসের গাজা প্রধান খলিল আল-হাইয়া বলেন, এ হামলার মাধ্যমে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

তিনি বলেন, “ইসরায়েলের ধারাবাহিক লঙ্ঘনের প্রেক্ষাপটে—যার মধ্যে গতকাল একজন হামাস কমান্ডারকে হত্যার ঘটনাও রয়েছে—আমরা মধ্যস্থতাকারীদের, বিশেষ করে চুক্তির প্রধান গ্যারান্টর হিসেবে যুক্তরাষ্ট্র প্রশাসন ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানাই, যেন তারা দখলদার শক্তি ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে এবং তা বাস্তবায়নে বাধ্য করে।”

গাজার কর্তৃপক্ষের তথ্যমতে, ১০ অক্টোবর যুদ্ধবিরতি শুরু হওয়ার পরও ইসরায়েল প্রায় প্রতিদিন গাজায় হামলা চালিয়ে গেছে। এ সময়ে প্রায় ৮০০টি হামলায় অন্তত ৩৮৬ জন নিহত হয়েছেন, যা চুক্তির স্পষ্ট লঙ্ঘন।এ ছাড়া যুদ্ধবিরতির শর্ত ভেঙে ইসরায়েল গাজায় মানবিক সহায়তার অবাধ প্রবাহে বাধা দিচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dailyjanaokantha.com/international/1202/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদলির আদেশের পর ব্যাকডেটে ডিলার নিয়োগ! ঢাকা রেশনিংয়ের সাবেক প্রধান নিয়ন্ত্রক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ

কুমিল্লায় ৫ মাসে এইডসে ৭ মৃত্যু, ঝুঁকিতে সমকামী ও যৌনকর্মীরা

রাষ্ট্রের জন্য নির্ঘুম জীবন: দায়িত্বের বেড়াজালে হারিয়ে যাচ্ছে সাংবাদিক ও পুলিশ সদস্যদের স্বপ্ন

জাকির ওরফে ‘হোয়াইট জাকির’ কর্তৃক সাংবাদিককে প্রাণনাশের হুমকি, পল্টন থানায় জিডি

ঢাকা রেশনিং দপ্তরের ওএমএস খাতের চাল-আটা কালোবাজারির উদ্দেশ্যে মজুত, ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ

নিয়ম নীতি তোয়াক্কা না করে কক্সবাজারে ওএমএসের চাল-আটা কালোবাজারে, নেপথ্যে ডিলার ও কর্মকর্তার সিন্ডিকেট!

চাঁদপুরে প্রবাসী পরিবার প্রতারণার শিকার দালাল চক্রের বিরুদ্ধে অভিযোগ

শাপলা চত্বরের ইতিহাস পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির দাবি ছাত্র জমিয়তের –

তিস্তা ব্রহ্মপুত্র ধরলার পানি বৃদ্ধি

মানবপাচার ও অপহরণ চক্রের- ৩ সদস্য গ্রেপ্তার

১০

বালু নদীর উপর কেওঢালা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন

১১

যশোর জেনারেল হাসপাতালে নারী চোর আটক

১২

দম্পতি দালালের খপ্পরে পড়ে সর্বস্বান্ত পারুল আক্তার

১৩

ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির অভিযোগে যুবককে জরিমানা ও কারাদণ্ডল

১৪

সাংবাদিক আবু বক্কর সিদ্দিককে হাত-পায়ের রগ কেটে হত্যার হুমকি, থানায় জিডি

১৫

ডিলার ও তদারককারীর যোগসাজশে ঢাকা রেশনিংয়ে অনিয়ম: দিশেহারা সাধারণ মানুষ 

১৬

জ্বালানি তেলের দাম বাড়ল

১৭

মুদি দোকান নেই, তবুও মিলছে টিসিবি লাইসেন্স: টাকার বিনিময়ে সিটি কর্পোরেশনের ‘ভুয়া’ ট্রেড লাইসেন্স ও ভাড়া বাণিজ্যের রমরমা কারবার

১৮

গাইবান্ধায় মাদকের অভয়ারণ্য রুখতে প্রশাসনের চরম ব্যর্থতা

১৯

ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনায় আশাবাদী হোয়াইট হাউস

২০