super admin
১৪ এপ্রিল ২০২৬, ২:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিয়োগ বাণিজ্য ও অনিয়মের অভিযোগের মধ্যেই ঢাকা রেশনিংয়ের প্রধান নিয়ন্ত্রক মোঃ জাহাঙ্গীর আলমের বিদায়

নিজস্ব প্রতিবেদক: অবশেষে ঢাকা রেশনিংয়ের বহুল আলোচিত প্রধান নিয়ন্ত্রক মোঃ জাহাঙ্গীর আলমকে বদলি করা হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের এক বিশেষ প্রজ্ঞাপনে তাকে বর্তমান পদ থেকে সরিয়ে খাদ্য অধিদপ্তরের এমআইএসএন্ডএম (MIS&M) বিভাগে অতিরিক্ত পরিচালক হিসেবে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়েছে।

 ১৩ এপ্রিল ২০২৬ তারিখে খাদ্য মন্ত্রণালয়ের প্রশাসন-২ শাখা থেকে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। জাহাঙ্গীর আলমের স্থানে ঢাকা রেশনিংয়ের নতুন প্রধান নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) হিসেবে নিযুক্ত হয়েছেন বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মোঃ আব্দুল কাদের।

 দীর্ঘদিন ঢাকা রেশনিংয়ের শীর্ষ পদে থাকাকালীন জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতির গুরুতর অভিযোগ ছিল। সংশ্লিষ্ট মহলে গুঞ্জন রয়েছে, প্রশাসনিক স্বচ্ছতা ফেরাতেই তাকে এই গুরুত্বপূর্ণ দপ্তর থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

 একই আদেশে বরিশাল জেলা খাদ্য নিয়ন্ত্রক এস.এম তাহসিনুল হককে নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত হিসেবে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ এই দপ্তরে নতুন কর্মকর্তার যোগদানের মধ্য দিয়ে রেশনিং ব্যবস্থার দীর্ঘদিনের পুঞ্জীভূত অনিয়ম দূর হবে—এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী ও সচেতন মহলের।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dailyjanaokantha.com/national/1883/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিলার ও তদারককারীর যোগসাজশে ঢাকা রেশনিংয়ে অনিয়ম: দিশেহারা সাধারণ মানুষ 

জ্বালানি তেলের দাম বাড়ল

মুদি দোকান নেই, তবুও মিলছে টিসিবি লাইসেন্স: টাকার বিনিময়ে সিটি কর্পোরেশনের ‘ভুয়া’ ট্রেড লাইসেন্স ও ভাড়া বাণিজ্যের রমরমা কারবার

গাইবান্ধায় মাদকের অভয়ারণ্য রুখতে প্রশাসনের চরম ব্যর্থতা

ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনায় আশাবাদী হোয়াইট হাউস

রাতের মধ্যে দেশের তিন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

টাঙ্গাইলে কৃষক সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী

উৎসবের আমেজে শেষ হলো বৈশাখী শোভাযাত্রা

৪৪২ মোবাইল ফোন নগদ নয় লক্ষ টাকা সহ ৩ জন মোবাইল চোরাকারবারীকে গ্রেফতার করেছে ডিবি

গাইবান্ধায় বাংলা নববর্ষ উপলক্ষে নানা আয়োজনে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

১০

নিয়োগ বাণিজ্য ও অনিয়মের অভিযোগের মধ্যেই ঢাকা রেশনিংয়ের প্রধান নিয়ন্ত্রক মোঃ জাহাঙ্গীর আলমের বিদায়

১১

ঢাকা রেশনিং কার্যালয়ে ঘুষের মহোৎসব: ক্যাশ ও বিকাশে চলছে অবৈধ লেনদেন

১২

ওএমএস ডিলার আসিফ ও তদারককারী এখলাছ মিয়ার ব্যাপক অনিয়ম

১৩

ওএমএসের চাল আটা বিক্রির অনিয়মের অভিযোগে রাজধানীর কামরাঙ্গীরচরে ২ ডিলারের দোকান সিলগালা

১৪

প্রধান নিয়ন্ত্রক জাহাঙ্গীর আলমের,স্বার্থ হাসিলের স্বার্থে সহযোগী’তৌফিক এলাহী বদলি আদেশ অমান্যের অভিযোগ

১৫

যাত্রাবাড়ী চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার

১৬

টিসিবির ব্যানার টানিয়ে ওএমএসের চাল-আটা পাচারের চেষ্টা কালে আটক 

১৭

ইস্টার সানডেতে সরকারি ছুটির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও র‍্যালি

১৮

শরীয়তপুরে পূর্ব শত্রুতার জেরে একজনকে পিটিয়ে জখম

১৯

শিবগঞ্জ উপজেলা বগুড়া কল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে যাকাত ও ঈদ সামগ্রী বিতরণ

২০