super admin
২২ জানুয়ারী ২০২৬, ৮:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরকারি ওএমএস পণ্য ট্রাক ও দোকান সেল ডি ৮ পয়েন্টে চলছে লুটপাট, বঞ্চিত সাধারণ মানুষ

স্টাফ রিপোর্টারঃ সরকার কর্তৃক পরিচালিত ওএমএস পণ্য ট্রাক ও দোকান সেল ডি ৮ পয়েন্টে চলছে লুটপাট, বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ।

বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, ওএমএস পণ্য বিক্রি সকাল ৯ টায় করার কথা থাকলেও বেশীরভাগ পয়েন্টে ১১ টায়ও গাড়ী আসে নাই। ওএমএা পণ্য কালবাজারির একাধিক নিউজ বিগত দিনে করা হলেও কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি।
এ ব্যাপারে স্থানীয়রা জানান, প্রতিনিয়তই গাড়ী দেড়িতে লাগায় এবং কিছুসংখ্যক লোকের মাঝে চাউল ও আটা বিক্রি করে তারা গাড়ি নিয়ে চলে যায়।
ওরা ওদের মতো করে আসে আবার ওদের মতো করে গাড়ি নিয়ে চলে যায়। এর সঙ্গে অফিসাররাও জড়িত।
এ ব্যাপারে এআরও হুমায়ুন কবির বলেন, বিষয়টি আমি জানতে পেরেছি, আপনারা নিউজ করেন আমি ব্যবস্থা নিচ্ছি।
কালোবাজারি ও দুর্নীতিবাজদের লাগাম টেনে না ধরলে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে সাধারণ ভোক্তা ও সরকারের নষ্ট হচ্ছে কোটি কোটি টাকা বলে মনে করেন অনেকে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dailyjanaokantha.com/crime-and-the-court/1745/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]