রিপোর্ট বাংলাদেশ~
৪ মে ২০২৫, ১:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ সভা,যাত্রীদের ভোগান্তি চরমে

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে গাজীপুর ঠিকাদার মালিক সমিতির নেতারা ও স্থানীয়রা।

রোববার (৪ মে) টঙ্গীর মেলগেট এলাকায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভার আয়োজন করা হয়। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় ২০ মিনিট অবরোধ করে রাখে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। যাত্রীদের দুর্ভোগ যেন দেখার কেউ ছিল না।

প্রতিবাদ সভায় গাজীপুর সিটি করপোরেশন ৫৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল হাসেম বলেন, গাজীপুর জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রশিদ ভূইয়া ও গাজীপুর জেলা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক এ কে আজাদ হোসেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের চিহ্নিত দোসর। তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে রাস্তার পাশে ট্রাক ও কাভার্ডভ্যান পার্কিং থেকে চাঁদা উত্তোলন করে আসছে।

তিনি আর বলেন, গাজীপুর জেলা ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক সমিতির নেতারা চাঁদাবাজিতে বাধা প্রয়োগ করায় আওয়ামী লীগের দোসররা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে তাদের ওপরে অতর্কিত হামলা চালায়। হামলায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে কয়েকজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তারপরও প্রশাসনের এখন পর্যন্ত কোনো টনক নড়েনি।

প্রশাসনকে আগামী ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে আবুল হাসেম বলেন, অনতিবিলম্বে দোষীদের আইনের আওতায় আনতে হবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dailyjanaokantha.com/national/591/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডি- ৮ পয়েন্টে ওএমএসের পন্য কালোবাজারির উদ্দেশ্যে যাওয়ার সময় হাতেনাতে ধরা

তারেক রহমানকে অভিনন্দন মোদির, একসঙ্গে কাজের প্রত্যাশা

ছাত্র হত্যা মামলার আসামি নোয়াপাড়া গ্রুপের এমডি সাইদুর রহমান ও আবু সিদ্দিক ধরাছোঁয়ার বাইরে

মঞ্জুরুল মুন্সীকে সংযত হয়ে কথা বলার পরামর্শ আদালতের

রাজধানীর উত্তরায় পার্কিং করা বাসে আগুন

গাইবান্ধা ৩ আসনে এমপি পদপ্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে শূরুজ্জামান সরকার

দুই দশক পর চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান

ব্র্যান্ড প্রোমোটার এন্ড মডেল কমিউনিটি বিডি শুভ উদ্বোধন অনুষ্ঠিত

দেশ পুনর্নির্মাণ করতে হলে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে: তারেক রহমান

জম্মু-কাশ্মীরে ১০ ভারতীয় সেনা নিহত

১০

গ্যাস নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস

১১

কমেছে রুপার দামও,নতুন দামে বিক্রি আজ

১২

শিশু নির্যাতনের ঘটনায় সেই ‘শারমিন অ্যাকাডেমি’র ব্যবস্থাপক গ্রেপ্তার

১৩

মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট

১৪

সরকারি ওএমএস পণ্য ট্রাক ও দোকান সেল ডি ৮ পয়েন্টে চলছে লুটপাট, বঞ্চিত সাধারণ মানুষ

১৫

১৬ বছর এই দেশকে অন্য দেশের কাছে বন্ধক দেয়া হয়েছিল: তারেক রহমান

১৬

চানখাঁরপুলে ৬ হত্যা রায় ঘোষণার নতুন দিন ধার্য

১৭

প্রশাসনিক ভবনে তালা দিয়ে মহাসড়ক অবরোধ শাবি শিক্ষার্থীদের

১৮

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ মডেল প্রেসক্লাবের ফ্যামিলি ডে

১৯

রূপগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ

২০