super admin
১৫ মার্চ ২০২৬, ৪:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শহীদ ওয়াসিম ব্রিগেড কেন্দ্রীয় কমিটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ শহীদ ওয়াসিম ব্রিগেড কেন্দ্রীয় কমিটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৪ মার্চ) রাজধানীর বেলীরোডের সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও জুলাই আন্দোলনে নিহতদের স্বরনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি কামরুজ্জামান জুবেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন আকাশের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক নতুন স্বপ্ন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আঃ আজিজ সাঈদ চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের যুগ্ন সমপাদক ওয়াহিদ মুরাদ, রফিকুল ইসলাম খান মিলন মাসুদ আহমেদ, শামীম মোল্লা, আঃ সালাম, আঃ জলিল, নুরুল আমিন, আক্তার হোসেন মিন্টু, সাইফুল ইসলাম রামিম, কাজী রঞ্জু প্রমুখ।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dailyjanaokantha.com/country-news/1839/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]